দৃশ্যকল্প-১ এ 'ক' চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১' এ 'ক' চিহ্নিত স্থানে জৈবিক প্রেষণা হবে। যেসব প্রেষণা জৈবিক অস্তিত্ব থেকে উদ্ভব হয় তাকে শরীরবৃত্তীয় প্রেষণা বা জৈবিক প্রেষণা বলে। মূলত প্রাণীর শরীরের বিপাক ক্রিয়ার ফলেই এসব প্রেষণার সৃষ্টি হয়। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, মাতৃত্ব প্রভৃতি জৈবিক প্রেষণার অন্যতম উদাহরণ। একে সহজাত প্রেষণাও বলা হয়ে থাকে। আবার আমাদের দেহ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হওয়ায় এ প্রেষণাকে মুখ্য প্রেষণাও বলা হয়ে থাকে। সামাজিক প্রেষণার সাথে জৈবিক প্রেষণার অন্যতম পার্থক্য হলো সামাজিক প্রেষণা সমাজজীবন থেকে উৎপত্তি লাভকরে কিন্তু তা জীবনধারণের জন্য অপরিহার্য নয়। পক্ষান্তরে জৈবিক প্রেষণা শরীরের অভ্যন্তরীণ অবস্থা থেকে উৎপত্তি লাভ করে এবং তা জীবনধারণের জন্য অপরিহার্য। তাই বলা যায়, জৈবিক প্রেষণা একটি স্বাভাবিক প্রবৃত্তি। উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানে জৈবিক প্রেষণাকেই নির্দেশ করা হয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'ক' চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রেগে গেলে সজীবের হাত পা কাঁপে, কণ্ঠস্বর উচ্চ হয় এবং চোখ লাল হয়ে যায়।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
