দৃশ্যকল্প-২ এর 'E [গণিত] এবং সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রদত্ত চিত্রে 'E [গণিত] দ্বারা প্রেষণার প্রকারভেদ জৈবিক প্রেষণা নির্দেশ করা হয়েছে। মনোবিজ্ঞানীগণ প্রেষণাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। যথা: জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা এবং সামাজিক প্রেষণা। জৈবিক প্রেষণার শারীরিক ভিত্তি আছে এবং জীবন ধারণের জন্য অপরিহার্য। অন্যদিকে সামাজিক প্রেষণার জৈবিক ভিত্তি নেই এবং জীবন ধারণের জন্য অপরিহার্য নয়। জৈবিক প্রেষণা জন্মগত এবং সব প্রাণীতে বিদ্যমান। অন্যদিকে সামাজিক প্রেষণা শিক্ষণের দ্বারা অর্জিত এবং সকল প্রাণীতে বিদ্যমান নেই। জৈবিক প্রেষণা বিপাক ক্রিয়ার ফলে উদ্ভূত হয় এবং পরিতৃপ্তি সাধনে বিলম্ব হলে শরীরের 'ক্ষতি হয়। অন্যদিকে সামাজিক প্রেষণার সাথে বিপাক ক্রিয়া কিংবা শারীরিক ক্ষতির কোনো সম্পর্ক নেই। জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণা উভয় প্রেষণাতে ব্যক্তি বা প্রাণীর সামনে একটি উদ্দেশ্য থাকে এবং উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে সুনির্দিষ্ট আচরণ করে। জৈবিক ও সামাজিক প্রেষণার আচরণ সর্বদাই গন্তব্য স্থলাভিমুখী এবং উদ্দেশ্যমূলক। জৈবিক ও সামাজিক প্রেষণা যত বেশি তীব্র হবে, ব্যক্তির কর্মচাঞ্চল্য তত বেশি হবে এবং উদ্দেশ্য লাভের চেষ্টাও তত বেশি স্থায়ী হবে। পরিশেষে বলা যায়, জৈবিক এবং সামাজিক প্রেষণার মধ্যে বৈসাদৃশ্যের পরিমাণ বেশি হলেও তারা উভয়ই গুরুত্বপূর্ণ। জৈবিক প্রেষণা যেমন আমাদের দেহ রক্ষা করে, সামাজিক প্রেষণা তেমনি সামাজিক মানুষ হিসেবে বেঁচে থাকতে সহায়তা করে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর 'E এবং সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
