সোহাগের প্রেষণাটি বর্ণনা করো এবং এটি রাজীবের প্রেষণা থেকে কোন দিক দিয়ে ভিন্ন বলে তুমি মনে করো।
উত্তর: উদ্দীপকে সোহাগের প্রেষণাটি হলো সামাজিক প্রেষণা যা রাজীবের জৈবিক প্রেষণা থেকে সম্পূর্ণ ভিন্ন। সামাজিক প্রেষণা হলো এমন এক ধরনের প্রেষণা যার কোনো সরাসরি শারীরিক ভিত্তি নেই এবং এটি মূলত শিক্ষনের মাধ্যমে অর্জিত হয়। এটি ব্যক্তির মর্যাদা, স্বীকৃতি এবং সাফল্যের সাথে জড়িত। সাফল্যের আকাঙ্ক্ষা মানুষকে কঠিন পরিশ্রমে উদ্বুদ্ধ করে এবং লক্ষ্য অর্জনে অবিচল রাখে। এটি জীবনধারণের জন্য অপরিহার্য না হলেও উন্নত জীবন ও সামাজিক অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে সোহাগ যেকোনো কাজে খুব পরিশ্রম করে এবং মন-প্রাণ উজাড়' করে দেয়, যার ফলে সে সাফল্য অর্জন করে। তার এই একাগ্রতা ও ইচ্ছাশক্তি সামাজিক প্রেষণার বিহঃপ্রকাশ। অন্যদিকে, রাজীবের প্রেষণাটি ছিল জৈবিক, যা তার শারীরিক চাহিদার ওপর নির্ভরশীল। সোহাগের ক্ষেত্রে মানসিক তাড়না কাজ করছে, আর রাজীবের ক্ষেত্রে শারীরিক তাড়না কাজ করছে। সোহাগের লক্ষ্য হলো সাফল্য অর্জন, আর রাজীবের লক্ষ্য হলো তাৎক্ষণিক শারীরিক তৃপ্তি। সোহাগ ও রাজীবের প্রেষণার মধ্যে প্রধান পার্থক্য হলো এদের উৎস ও প্রভাব। জৈবিক প্রেষণা জন্মগত এবং পূরণ না হলে শরীর ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সামাজিক প্রেষণা (সোহাগ) অর্জিত এবং এটি ব্যক্তিকে সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। সোহাগের প্রেষণা তাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিদেক নিয়ে যায়, যেখানে রাজীবের প্রেষণা মানুষকে প্রতিকূল পরিবেশেও কাজ করার শক্তি যোগায়, যা সোহাগের মধ্যে দেখা যায়। পরিশেষে বলা যায়, সোহাগের উচ্চাকঙ্ক্ষা ও পরিশ্রমী মনোভাব তাকে রাজীবের তুলনায় অধিকতর সফল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলছে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
সোহাগের প্রেষণাটি বর্ণনা করো এবং এটি রাজীবের প্রেষণা থেকে কোন দিক দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
