দৃশ্যকল্প-২ এ প্রদত্ত জনাব আবুল হোসেন এবং তার ছেলে রিপনের মধ্যে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলত তা একই শ্রেণির যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জনাব আবুল হোসেন এবং রিপনের প্রেষণাদ্বয় হলো ক্ষমতা লাভের ইচ্ছা এবং খ্যাতি প্রেষণা। জীবনে খ্যাতি চায় না, এ রকম লোকের সংখ্যা এই পৃথিবীতে খুব কমই আছে। প্রত্যেক মানুষই চায় তার কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতিই ব্যক্তিকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। মানুষ তার ভালো কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি লাভ করে। কবি, সাহিত্যিক, খেলোয়াড়, গায়ক প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। খ্যাতি লাভের আকাঙ্ক্ষা ব্যক্তিকে উন্নত জীবনযাপনের লক্ষ্যে ধাবিত করে। দৃশ্যকল্প-২ এ রিপন ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে এবং সে সফল ও কৃতি ক্রিকেটার হতে চায়। তার মধ্যে খ্যাতির প্রেষণা বিদ্যমান। অপরদিকে, আবুল হোসেন রাজনৈতিক দলের সাথে জরিত। তিনি এলাকার এমপি হতে চান। তার মধ্যে ক্ষমতার লিপ্সা বিদ্যমান। কেননা ক্ষমতা লাভ করার ইচ্ছা অনেকের মধ্যেই বর্তমান। এই ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে, ইচ্ছাটি তাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। কোন ছাত্র শ্রেণি প্রতিনিধি নির্বাচিত হবার পর, পরবর্তীতে সাধারণ সম্পাদক বা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবার পর কোন ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হবার পরিকল্পনা করবে। ক্ষমতার লিপ্সার জন্যই এমনটি ঘটে। উদ্দীপকের আবুল হোসেনের মধ্যে সেই বিষয়টিই লক্ষ করা যায়। পরিশেষে বলা যায়, আবুল হোসেন এবং রিপনের মধ্যে প্রেষণা একই শ্রেণীর হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদত্ত জনাব আবুল হোসেন এবং তার ছেলে রিপনের মধ্যে সৃষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
