প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক কেন ?
উত্তর: প্রেষিত আচরণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো উদ্দেশ্যমূলক আচরণ করা। আকাঙ্ক্ষা বা চাহিদাবোধের ভিত্তিতে মানুষ বা প্রাণীর মধ্যে অভ্যন্তরীণ ভারসাম্যহীন অবস্থা ও একটি অভ্যন্তরীণ অস্বস্তিকর তাড়নার সৃষ্টি হয়। এটি মানুষ বা প্রাণীকে তার অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য উদ্দেশ্যমূলক আচরণে উদ্বুদ্ধ করে প্রেষিত আচরণের সূত্রপাত ঘটায়। প্রাণীর সামনে একটি উদ্দেশ্য থাকে এবং উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে বিভিন্ন আচরণ করে। অর্থাৎ প্রেষিত আচরণ সর্বদাই গন্তব্যস্থলাভিমুখী এবং উদ্দেশ্যমূলক।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক কেন ?
উত্তর
