আবেগের ভারসাম্যতা প্রয়োজন কেন?
উত্তর: আবেগ মানুষের সহজাত ধর্ম। মানুষের আচরণে উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, তীব্রতার যে তারতম্য ঘটে তার মূলে রয়েছে আবেগ। আবেগকালীন আচরণ স্বাভাবিক অবস্থার আচরণ অপেক্ষা অধিকতর বেগ সম্পন্ন হয়। আবেগে মানুষ অতিরিক্ত হাসে বা কান্না করে, বেশি অস্থির হয়। আবার আবেগের অতিশয্যে ব্যক্তি কখনো কখনো আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ অবস্থায় ব্যক্তির বিচার বিবেচনা ও বুদ্ধির গতিপথ রুদ্ধ করে দেয়। তাই আপন আচরণের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে আবেগের ভারসাম্যতা জরুরি।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
আবেগের ভারসাম্যতা প্রয়োজন কেন?
উত্তর
