শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ বর্ণিত নিলা এবং আলোর প্রেষণা কি একই না ভিন্ন? বিশ্লেষণ কর ।

উত্তর: উদ্দীপকের নিলা ও আলো ৮ ঘণ্টা ভ্রমণ করে এসে কক্সবাজারে পৌঁছাল। একদিকে নিলা ফ্রেশ হয়ে খাবার খেতে গেলেন যা একটি জৈবিক প্রেষণা। অপরদিকে আলো খাবার না খেয়েই ঘুমিয়ে পড়লো। তার ক্ষুধা ছিলনা, কিন্তু বিশ্রামের প্রয়োজন ছিল যা এটিও জৈবিক চাহিদার উদাহরণ। আমার মতে দুটি ঘটনার প্রেক্ষিতে সৃষ্টি প্রেষণা একই ধরনের যা নিচে বর্ণনা করা হলো- মানুষের জৈবিক প্রয়োজনের অন্যতম হলো ক্ষুধা। দীর্ঘ সময় ধরে যদি প্রাণীকে খাদ্য থেকে বঞ্চিত রাখা হয় তাহলে তার পাকস্থলীর সংকোচনের জন্য সে ক্ষুধার তাড়না অনুভব করে। পাকস্থলীর সংকোচনের সাথে ক্ষুধার অনুভূতির যে সম্পর্ক আছে তা পরীক্ষণের সাহায্যে প্রমাণিত হয়েছে। অবশ্য পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে, পাকস্থলীবিহীন মানুষও ক্ষুধার তাড়না অনুভব করতে পারে। শরীরে শর্করাজাতীয় উপাদানের ঘাটতি হলে মস্তিষ্কের feeding region নামের একটি বিশেষ স্থানে স্নায়বিক উত্তেজনা সৃষ্টি হয় এবং তা প্রাণীকে ক্ষুধার অনুভূতি দেয়। এধরনের জৈবিক প্রেষণার কারণেই নিলা খাবার খেতে গেলেন। অপরদিকে, আলো দীর্ঘ ভ্রমণ করার ফলে ক্ষুধার থেকেও বেশি ক্লান্তি অনুভব করছিল। সেক্ষেত্রে তার বিশ্রাম প্রয়োজন ছিল। এটিও এক ধরনের জৈবিক চাহিদা যা প্রেষণা হিসেবে কাজ করেছে । তাই সে ঘুমিয়ে পড়েছে । তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, নিলা ও আলোর সৃষ্টি প্রেষণা একই ধরনের।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ বর্ণিত নিলা এবং আলোর প্রেষণা কি একই না ভিন্ন? বিশ্লেষ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : রেগে গেলে রফিকের হাত পা কাঁপে, কণ্ঠস্বর বড় হয় এবং চোখ লাল হয়ে যায়। দৃশ্যকল্প-২ : নিলা এবং আলো ৮ ঘণ্টা ভ্রমণ করে কক্সবাজার পৌঁছাল। নিলা ফ্রেশ হয়ে খাবার খেতে গেল কিন্তু আলো খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল ।

Dhaka · 2022

উত্তর

প্রেষণা চক্রের দ্বিতীয় উপাদান হলো তাড়না ।

উত্তর

প্রেষিত আচরণকে ভারসাম্য সংস্থাপক বলা হয়। এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো- বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা শরীরের অভ্যন্তরে কিছু কিছু উপাদানের ঘাটতি দেখা দেয়। প্রেষিত আচরণের দ্বারা উদ্দেশ্য লাভের মাধ্যমে ঐ ঘাটতি পূরণ হয়ে যায়। শারীরতত্ত্ববিদ ক্যানন (১৯৩২) এর মতে, শরীরের নিজস্ব এমন কতকগুলো প্রক্রিয়া রয়েছে যেগুলো শরীরের একটি স্থিতি বজায় রাখতে চেষ্টা করে। শরীরের অভ্যন্তরীণ উপাদানসমূহের ভারসাম্য বজায় রাখার এ প্রক্রিয়াকেই বলা হয় অভ্যন্তরীণ ভারসাম্য। যেমন— শরীরে যদি পানির অভাব দেখা দেয় তবে পানি পান করার মাধ্যমে সেই অভাব দূর হয় ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে যে, রফিক রেগে গেলে তার হাত-পা কাঁপা শুরু হয়, কণ্ঠস্বর বড় হয় এবং চোখ লাল হয়ে যায়। উক্ত লক্ষণগুলো ছাড়া শারীরিক পরিবর্তনের বর্ণনা নিচে দেয়া হলো- ১. রক্তের চাপ : আবেগের সময় রক্তের চাপ পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ২. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : এ সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। নিউমোগ্রাফের সাহায্যে এ পরিবর্তন লক্ষ করা যায়। ৩. লালাক্ষরণ : তীব্র আবেগের সময় লালাক্ষরণ বন্ধ হয়ে যায়, ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়।

উত্তর

উদ্দীপকের নিলা ও আলো ৮ ঘণ্টা ভ্রমণ করে এসে কক্সবাজারে পৌঁছাল। একদিকে নিলা ফ্রেশ হয়ে খাবার খেতে গেলেন যা একটি জৈবিক প্রেষণা। অপরদিকে আলো খাবার না খেয়েই ঘুমিয়ে পড়লো। তার ক্ষুধা ছিলনা, কিন্তু বিশ্রামের প্রয়োজন ছিল যা এটিও জৈবিক চাহিদার উদাহরণ। আমার মতে দুটি ঘটনার প্রেক্ষিতে সৃষ্টি প্রেষণা একই ধরনের যা নিচে বর্ণনা করা হলো- মানুষের জৈবিক প্রয়োজনের অন্যতম হলো ক্ষুধা। দীর্ঘ সময় ধরে যদি প্রাণীকে খাদ্য থেকে বঞ্চিত রাখা হয় তাহলে তার পাকস্থলীর সংকোচনের জন্য সে ক্ষুধার তাড়না অনুভব করে। পাকস্থলীর সংকোচনের সাথে ক্ষুধার অনুভূতির যে সম্পর্ক আছে তা পরীক্ষণের সাহায্যে প্রমাণিত হয়েছে। অবশ্য পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে, পাকস্থলীবিহীন মানুষও ক্ষুধার তাড়না অনুভব করতে পারে। শরীরে শর্করাজাতীয় উপাদানের ঘাটতি হলে মস্তিষ্কের feeding region নামের একটি বিশেষ স্থানে স্নায়বিক উত্তেজনা সৃষ্টি হয় এবং তা প্রাণীকে ক্ষুধার অনুভূতি দেয়। এধরনের জৈবিক প্রেষণার কারণেই নিলা খাবার খেতে গেলেন। অপরদিকে, আলো দীর্ঘ ভ্রমণ করার ফলে ক্ষুধার থেকেও বেশি ক্লান্তি অনুভব করছিল। সেক্ষেত্রে তার বিশ্রাম প্রয়োজন ছিল। এটিও এক ধরনের জৈবিক চাহিদা যা প্রেষণা হিসেবে কাজ করেছে । তাই সে ঘুমিয়ে পড়েছে । তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, নিলা ও আলোর সৃষ্টি প্রেষণা একই ধরনের।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
প্রেষণা কী ?
খ
আবেগ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন ?
গ
'দৃশ্যকল্প-১' দৈনন্দিন জীবনের আলোকে ব্যাখ্যা কর ।
ঘ
দৃশ্যকল্প-২ এর E এবং সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আবেগ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন ?

আবেগ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রেষণা কী ?

প্রেষণা কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছোট ছেলেটি ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে। স্বপ্ন দেখে বড় হয়ে সফল ও কৃতি ক্রিকেটার হওয়ার। বাবার নিষেধ উপেক্ষা করে লুকিয়ে খেলতে যায়। বাবার বকুনির ভয়ে সন্ধ্যার পূর্বেই বাসায় পিরে আসে । সেই ছেলেটিই আজকের নন্দিত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। খবরের কাগজ ও টেলিভিশনে কয়েকজন ছাত্রীর উপর বখাটের হামলার খবরে আতঙ্কিত মিসেস জামান মেয়ে অদিতিকে কোথাও একা যেতে দেন না। সাথে করে কলেজে আনা-নেওয়া করেন। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে কিছু বলতে অদিতি মাইক্রোফোনের সামনে দাঁড়ালে তার শ্বাস-প্রশ্বাস এবং হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায় এবং সে ঘামতে থাকে ।

Dhaka · 2017

ক
আবেগ কী ?
খ
পরিপক্বতা আবেগ নিয়ন্ত্রণে কোন ধরনের ভূমিকা রাখে ?
গ
নবীনবরণ অনুষ্ঠানে অদিতির শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের কোন অংশের ভূমিকা রয়েছে ? ব্যাখ্যা কর ।
ঘ
মিরাজের সাফল্যের প্রেষণা এবং মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলত তা একই শ্রেণির যুক্তি দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরিপক্বতা আবেগ নিয়ন্ত্রণে কোন ধরনের ভূমিকা রাখে ?

পরিপক্বতা আবেগ নিয়ন্ত্রণে কোন ধরনের ভূমিকা রাখে ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আবেগ কী ?

আবেগ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দুখু মিয়া একজন গরিব কৃষক। তার বড় ছেলে সুজন দশম শ্রেণি এবং ছোট ছেলে সুমন অষ্টম শ্রেণিতে পড়ে। সুমন পড়ালেখার কারণে একটি Dictionary এর প্রয়োজন অনুভব করল। বাবার অসামর্থ্যের কথা ভেবে সে টিফিনের টাকা জমিয়ে দুই মাস পর একটি Dictionary কিনল । অপরদিকে সুজন তার বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য বাবার কাছ থেকে একটি মোবাইল ফোন চাইল । বাবার না সূচক উত্তরে সে উত্তেজিত হলো। তার জ্ঞানবুদ্ধি লোপ পেলে সে পড়াশুনা না করার ও বাড়ি ত্যাগের হুমকি দিল। পরবর্তীতে তার আচরণের জন্য বাবার কাছে ক্ষমা চাইল ।

Rajshahi · 2018

ক
প্রেষণা কী ?
খ
যূথচারিতা কেন সামাজিক প্রেষণা ?
গ
সুমনের Dictionary কেনার প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের কোন প্রেষণার সাথে সম্পৃক্ত ? ব্যাখ্যা কর।
ঘ
সুজনের আচরণে আবেগের কোন ধরনের পরিবর্তনের প্রকাশ হয়েছে ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.যূথচারিতা কেন সামাজিক প্রেষণা ?

যূথচারিতা কেন সামাজিক প্রেষণা ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রেষণা কী ?

প্রেষণা কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দৃশ্যকল্প-২ এর E এবং সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর ।'দৃশ্যকল্প-১' দৈনন্দিন জীবনের আলোকে ব্যাখ্যা কর ।আবেগ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন ?প্রেষণা কী ?মিরাজের সাফল্যের প্রেষণা এবং মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলনবীনবরণ অনুষ্ঠানে অদিতির শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের কোন অংশের ভপরিপক্বতা আবেগ নিয়ন্ত্রণে কোন ধরনের ভূমিকা রাখে ?আবেগ কী ?সুজনের আচরণে আবেগের কোন ধরনের পরিবর্তনের প্রকাশ হয়েছে ? ব্যাখ্যা কর ।সুমনের Dictionary কেনার প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের কোন প্রেষণার সাথে সম্পৃক্ত ? যূথচারিতা কেন সামাজিক প্রেষণা ?প্রেষণা কী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।