নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাওঃ রশিদ প্রতি বছরই জমি চাষ করে ক্ষতির সম্মুখীন হন। এবার তিনি এবং তার আশেপাশের কৃষকগণ একত্রে কৃষি উন্নয়নের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি সংগঠন গড়ে তোলেন। Q. রশিদের সংগঠনটির নাম কী?
ক. কৃষক সমাজ
খ. সমবায়
গ. কৃষক ফোরাম
ঘ. কৃষক সংগঠন
উত্তর: সমবায়
ব্যাখ্যা: আর্থিক উন্নয়নের জন্য স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একত্রে সম-অধিকারের ভিত্তিতে একে অন্যের সহযোগিতা করার জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলা হয় তাকে সমবায় বলে। কৃষিকাজ সূচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কৃষকদের নিয়ে গঠিত সমবায়কে বলে কৃষি সমবায়।
HSC Agriculture 2nd Paper Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় (শর্ট সিলেবাস বহির্ভূত) · MCQ