উদ্দীপকে উল্লিখিত 'ক' এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক' হলো গলদা চিংড়ি। নিচে গলদা চিংড়ির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- ১. গলদা চিংড়ি সাধারণত হালকা নীল কিংবা হালকা সবুজ রঙের হয়ে থাকে। ২. গলদা চিংড়ির মাথা দেহের তুলনায় বড়ো হয়ে থাকে। ৩. এর দ্বিতীয় চলনপদ বড়ো ও সাঁড়াশিযুক্ত এবং নীল ও কালচে রঙের হয়ে থাকে। ৪. রোস্ট্রামের উপরিভাগে ১১-১৪টি দাঁত ও নিচের অংশে ৮-১৪টি দাঁত থাকে। ৫. গলদার পোনার খোলসে ২-৫ টি কালচে আড়াআড়ি দাগ থাকে। ৬. পুরুষ গলদা সর্বোচ্চ ৩৪০ মি.মি. এবং স্ত্রী গলদা ২৬৭ মি.মি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ৭. স্ত্রী চিংড়ি ডিমগুলো সন্তরণ পদের মধ্যে ধারণ করে।
HSC Agriculture 2nd Paper Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
