সঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
উত্তর: উন্নত জাতের ষাঁড়ের সাথে দেশি জাতের বকনা বা গাভীর প্রজনন ঘটিয়ে সংকর জাতের গরু উৎপাদন করা হয়। এসব সংকর জাতের গরু দেশি গরুর চেয়ে আকারে বড় হয়। গায়ের রং সাধারণত কালো সাদা বা কালো রঙের। দুধ উৎপাদনের জন্য এ জাতের গরুর বেশ চাহিদা রয়েছে। সংকর জাতের গরু দিনে প্রায় ২৫ লিটার করে দুধ দেয়। এসব গরুর ওজন প্রায় ২৫০-৪০০ কেজি। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি গরু অপেক্ষা বেশি এবং পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে ।
HSC Agriculture 2nd Paper Chapter 3 : পশু পালন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 2nd Paper · Chapter 3 : পশু পালন · সৃজনশীল
সঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
উত্তর