X ও Y প্রক্রিয়ায় সৃষ্ট জননকোষ স্বাভাবিকভাবে মিলিত না হলে কৃত্রিমভাবে গর্ভধারণ সম্ভব- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে X হলো স্পার্মাটোজেনেসিস ও Y হলো উওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস ও উওজেনেসিস প্রক্রিয়ায় যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি হয়। এ শুক্রাণু ও ডিম্বাণু স্বাভাবিকভাবে মিলিত না হলে কৃত্রিমভাবে গর্ভধারণ সম্ভব। আর এ কৃত্রিম গর্ভধারণ পদ্ধতিকে IVF বলা হয়ে থাকে। নিচে IVF পদ্ধতির ধাপসমূহ বর্ণনা করা হলো- ধাপ-১: IVF-এর প্রথম ধাপে স্ত্রীর স্বাভাবিক রজঃচক্র দমিয়ে রাখতে একটি ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধটি ইনজেকশন হিসেবে কিংধা নাকের ভেতর স্প্রে করে দেওয়া হয়। ধাপ-২: নারীদেহে ডিম্বাণুর সংখ্যা বাড়াতে F.S.H হরমোন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। ধাপ-৩: ডিম্বাণু চোষক প্রক্রিয়া বিশেষ যন্ত্রের দ্বারা ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এভাবে কয়েকটি পরিপক্ক ডিম্বাণু সংগ্রহ করা হয়ে থাকে। ধাপ-৪: বাবা বা ডোনার থেকে স্পার্ম বা শুক্রাণু নমুনা গ্রহণ করা হয় এবং পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুস্থ ও সক্রিয় শুক্রাণুগুলোকে নির্বাচন করা হয়। ধাপ-৫: প্রায় ১৬-২০ ঘণ্টা শুক্রাণু ও ডিম্বাণুগুলোকে নিষেকের জন্য পেট্রিডিসে রাখা হয়। একটি সুস্থ সবল ভূণ সাধিত হয়েছে কি-না সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়। অনেক সময় আন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশনের দ্বারা ডিম্বাণুর ভিতর শুক্রাণুকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ধাপ-৬: সাধারণত ডিম্বাণু সংগ্রহের ২-৩ দিনের মধ্যে নারীর দেহের জরায়ুতে তা স্থাপন করা হয়। পুরুষ ও নারীর প্রজনন অক্ষমতা বা বন্ধ্যাত্ব দূর করে পিতৃ ও মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি করতে আইভিএফ পদ্ধতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এতে মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি হয়। ডিম্বনালি ক্ষতিগ্রস্ত থাকলেও এ পদ্ধতিতে গর্ভধারণ সম্ভব। এটি নিরাপদ ও সহজ পদ্ধতি।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা ℹ️ · সৃজনশীল
X ও Y প্রক্রিয়ায় সৃষ্ট জননকোষ স্বাভাবিকভাবে মিলিত না হলে কৃত্রিমভাব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর
