কোনটি মেসােডার্ম (মধ্যত্বক) থেকে তৈরি হয়?
ক. ত্বকীয় গ্রন্থি
খ. শ্বসনতন্ত্র
গ. মুখ গহ্বর
ঘ. কঙ্কালতন্ত্র
উত্তর: কঙ্কালতন্ত্র
ব্যাখ্যা: জেনে নিই: ভ্রূণীয় বিকাশের সময় তিনটি প্রাথমিক স্তর (Germ layers) থেকে প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ তৈরি হয়। স্তরগুলোর পরিণতি নিচে দেওয়া হলো: মেসোডার্ম (মধ্যত্বক): এখান থেকে কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র ইত্যাদি তৈরি হয়। এক্টোডার্ম (বহিস্ত্বক): ত্বকীয় গ্রন্থি, স্নায়ুতন্ত্র, চোখ এবং মুখ গহ্বরের আবরণী ইত্যাদি তৈরি হয়। এন্ডোডার্ম (অন্তস্ত্বক): শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয় ইত্যাদির আবরণী তৈরি হয়।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা ℹ️ · MCQ