উদ্দীপকে উল্লেখিত ছোটো গ্রন্থিটি কীভাবে অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মানবদেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজের নিয়ন্ত্রক। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- ১. এ গ্রন্থির অগ্রভাগ থেকে উৎপন্ন বৃদ্ধিপোষক হরমোন অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। ২. এ গ্রন্থির অগ্রভাগ থেকে উৎপন্ন থাইরয়েড উদ্দীপক হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। ৩. এ গ্রন্থির অগ্রভাগ থেকে উৎপন্ন লুটিনাইজিং হরমোন নারীদেহের ডিম্বপাত ও দুগ্ধ ক্ষরণ এবং পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণ উদ্দীপ্ত করে। ৪. এ গ্রন্থির অগ্রভাগ থেকে উৎপন্ন ফলিকল উদ্দীপক হরমোন ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান করে। ৫. এ গ্রন্থির অগ্রভাগ থেকে উৎপন্ন প্রোল্যাকটিন হরমোন স্তন গ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। ৬. এ গ্রন্থির অগ্রভাগ থেকে উৎপন্ন অ্যাড্রেনোকর্টিকোট্রোপিক হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি, ক্ষরণ ও কার্যকারিতা বৃদ্ধি করে। ৭. এ গ্রন্থির মধ্যভাগ থেকে উৎপন্ন মেলানোসাইট উদ্দীপক হরমোন মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। ৮. এ গ্রন্থির শেষভাগ থেকে উৎপন্ন অ্যান্টিডাই ইউরেটিক হরমোন বৃক্কীয় নালির পানি শোষণ ক্ষমতা এবং রক্তবাহিকার প্রাচীর সংকোচন নিয়ন্ত্রণ করে। ৯. এ গ্রন্থির শেষভাগ থেকে উৎপন্ন অক্সিটোসিন হরমোন জরায়ু সংকোচন ও দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। উপরোক্ত কার্যগুলো সম্পাদনের মাধ্যমে পিটুইটারি গ্রন্থি মানবদেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ ℹ️ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ছোটো গ্রন্থিটি কীভাবে অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
