"A" এর কাজের ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের "A" হলো রক্তরস বা প্লাজমা। নিম্নে রক্তরসের কাজ বর্ণনা করা হলো: ◉ রক্তের তারল্য রক্ষা করে এবং ভাসমান রক্ত কণিকাসহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র বহন করে। ◉ পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে বাহিত হয়। ◉ টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়। ◉ টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বনেটরূপে দ্রবীভূত থাকে। ◉ অল্প পরিমাণ অক্সিজেন বাহিত হয়। ◉ লোহিত কণিকায় সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসেই দ্রবীভূত হয়। ◉ রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়। ◉ রক্তরস রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে। ◉ রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। ◉ যকৃত, পেশি. ইত্যাদি, অঙ্গে উৎপন্ন তাপশক্তিকে সমগ্র দেহে বহন করে দেহে তাপের সমতা রক্তা করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
"A" এর কাজের ব্যাখ্যা দাও।
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর