বাইসন কোন প্রাণীভৌগোলিক অঞ্চলের প্রাণী?
ক. নিউট্রপিক্যাল
খ. নিওআর্কটিক অঞ্চল
গ. ইথিওপিয়া
ঘ. ওরিয়েন্টাল
উত্তর: নিওআর্কটিক অঞ্চল
ব্যাখ্যা: আমেরিকান বাইসন উত্তর আমেরিকার সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। মাথা থেকে পশ্চাৎদেশ পর্যন্ত এরা দৈর্ঘ্যে ৭ ফুট থেকে সাড়ে ১১ ফুট (২.১ থেকে ৩.৫ মিটার) পর্যন্ত হয়ে থাকে এবং তার লেজ আরো অতিরিক্ত ২০ থেকে ২৩.৫ ইঞ্চি যোগ করে। আর এরা ওজনে হয় প্রায় ৯৩০ থেকে ২,২০০ পাউন্ড (৪২২ থেকে ৯৯৮ কেজি) পর্যন্ত। নিআর্কটিক অঞ্চল উত্তর আমেরিকার অধিকাংশ, গ্রীনল্যান্ড ও আইসল্যান্ড নিয়ে গঠিত।
HSC Biology 1st Paper Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ ℹ️ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 12: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ ℹ️ · MCQ