কোন প্রাণী অযৌন ও যৌন দুভাবেই প্রজনন সম্পন্ন করে?
ক. রুইমাছ
খ. মৌমাছি
গ. ঘাসফড়িং
ঘ. হাইড্রা
উত্তর: হাইড্রা
ব্যাখ্যা: হাইড্রার প্রজনন (Reproduction of Hydra): যে প্রক্রিয়ায় জীব নিজ বংশ রক্ষার জন্য দেহাংশের মাধ্যমে প্রত্যক্ষভাবে (অযৌন) বা একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতায় ও গ্যামিট সৃষ্টির মাধ্যমে পরোক্ষভাবে (যৌন) অনুরূপ বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজনন প্রতিটি জীবের সাধারণ জৈবিক প্রক্রিয়া। Hydra যৌন ও অযৌন উভয় পদ্ধতিতে বংশবৃদ্ধি করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ