উদ্দীপকের প্রাণীটির রূপান্তর বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রাণীটি হলো ঘাসফড়িং। নিচে ঘাসফড়িংয়ের রূপান্তরের প্রক্রিয়া বর্ণনা করা হলো- ঘাসফড়িং-এ অসম্পূর্ণ রূপান্তর ঘটে থাকে। এ ধরনের রূপান্তরে শিশু প্রাণীকে নিম্ফ বলা হয়। এই নিম্ফ ক্রমাগত রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। নিম্ফের পরিস্ফুটনের ক্ষেত্রে মোল্টিং প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সদ্য পরিস্ফুটিত নিম্ফের কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল থাকে সচ্ছ। নিম্ফ একটু বড় হলে, বহিঃকঙ্কাল আঁটসাট হয়ে দেহবৃদ্ধি রহিত করে দেয়। তখন এ বৃদ্ধি স্বাভাবিক রাখতে বহিঃকঙ্কালে মোচন বা মোল্টিং ঘটে। মোট পাঁচ বার খোলস মোচনের মাধ্যমে নিম্ফ পরিণত ঘাসফড়িং হয়ে উঠে। ঘাসফড়িং এর ডেটা রূপান্তরের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত বেশ কিছু হরমোন প্রধান ভূমিকা পালন করে। রূপান্তরের শুরুতে মস্তিষ্কের ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে প্রোথোরাসিকোট্রফিক হরমোন ক্ষরিত হয়ে প্রোথোরাসিক গ্রন্থিকে একডাইসন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এ হরমোন খোলস মোচন প্রক্রিয়া শুরু করে এবং দেহের কলা কোষকে বৃদ্ধির জন্য উদ্দীপিত করে। একই সময় কর্পোরা অ্যালাটা গ্রন্থি থেকে জুভেনাইল হরমোন ক্ষরিত হয় যা দেহের অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি প্রতিহত করে। একসময় এ হরমোনের কার্যক্রম রহিত হয় এবং একডাইসন হরমোনের প্রভাবে প্রাণীর দ্রুত নির্মোচন ঘটে ও রূপান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, ঘাসফড়িং তিনটি ধাপ তথা: ডিম→ নিম্ফ→পূর্ণাঙ্গ প্রাণী এবং বিভিন্ন হরমোনাল ক্রিয়ার মাধ্যমে তার রূপান্তর সম্পন্ন করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির রূপান্তর বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর
