শেয়ারFacebookWhatsApp

তনময় আহমেদের নিজ দেশ এবং গমনকৃত দেশের জলবায়ু পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের তনময় আহমেদের নিজ দেশ হলো বাংলাদেশ এবং তার গমণকৃত দেশটি হলো ইতালি। আমরা জানি, বাংলাদেশের জলবায়ু হলো 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' এবং ইতালির জলবায়ু হলো 'ভূমধ্যসাগরীয় জলবায়ু'। নিচে এই দুই অঞ্চলের জলবায়ুর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো: i. ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমি বায়ু বলে এবং যেসব দেশের উপর দিয়ে এ বায়ু প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে। অন্যদিকে, মহাদেশগুলোর পশ্চিমাংশে ৩০° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখতে পাওয়া যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। ii. মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। iii. মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল এবং শীতকাল বৃষ্টিহীন। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিহীন এবং শীতকাল বৃষ্টিবহুল। iv. মৌসুমি জলবায়ুতে মৌসুমি বায়ু গ্রীষ্মকালে জল হতে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থল হতে জলভাগের দিকে প্রবাহিত হয়। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে অয়ন বায়ু স্থল থেকে জলভাগের দিকে এবং শীতকালে পশ্চিমা বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। v. মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকালীন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের অধিক থাকে। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। vi. মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ১২৫ থেকে ২০৩ সেন্টিমিটার এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বার্ষিক ২৫ থেকে ৭৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। সুতরাং বাংলাদেশ ও ইউরোপীয় জলবায়ু অঞ্চলে তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণে দেখা যায়, এ দু'অঞ্চলের জলবায়ুর মধ্যে বেশিরভাগই বৈসাদৃশ্যতা বিরাজ করে। অর্থাৎ দু'অঞ্চলের জলবায়ুর মধ্যে বৈসাদৃশ্যতা পরিলক্ষিত হয়।

HSC Geography 1st Paper Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন · সৃজনশীল

তনময় আহমেদের নিজ দেশ এবং গমনকৃত দেশের জলবায়ু পার্থক্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

বাংলাদেশের তনময় আহমেদ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ইতালি গিয়েছে। সেখানে সে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। দেশটিতে সারাবছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টিপাত হয় শীতকালে।

উত্তর

CFC-এর পূর্ণরূপ হলো Chloro-Fluoro Corbon (ক্লোরো-ফুরো-কার্বন)। মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলে।

উত্তর

বনভূমি জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। যে অঞ্চলে বনভূমির পরিমাণ অধিক সেখানে সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। ফলে সেখানকার জলবায়ু অনেকটা শীতল থাকে। বনভূমি আবার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পীভবনের মাধ্যমে ছেড়ে দেয়। যা বায়ুতে মিশে বৃষ্টিপাত ঘটায়। তাই দেখা যায়, বনভূমি অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণাঞ্চলের বনভূমির ওপর অনেকটা নির্ভরশীল। একসময় পাকিস্তানের পেশোয়ার উপত্যকায় প্রচুর বনভূমি ছিল তখন সেখানকার জলবায়ু আর্দ্র ছিল। পরবর্তীতে সেখানকার বনভূমি ধ্বংস হয়ে যাওয়াতে ঐ অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তনময় আহমেদের গমনকৃত দেশ ইতালির জলবায়ু হলো 'ভূমধ্যসাগরীয় জলবায়ু'। উদ্দীপকে বলা হয়েছে, দেশটিতে সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে এবং শীতকালে বৃষ্টিপাত হয়, যা ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান শর্ত। নিচে এই জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করা হলো: ভূমধ্যসাগরীয় এবং এর তীরবর্তী দেশসমূহে যে জলবায়ু দেখতে পাওয়া যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। এটি মহাদেশসমূহের পশ্চিম উপকূল অঞ্চলে ৩০° হতে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে দেখা যায়। ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের দেশসমূহ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা, ক্যালিফোর্নিয়া, মধ্য চিলি, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এটি নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু। অধিক তাপযুক্ত বৃক্ষহীন গ্রীষ্মকাল এবং বৃষ্টিবহুল শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। শীতকালে এ অঞ্চলের কোনো কোনো স্থানে তুষারপাত হয়। সূর্য গ্রীষ্মকালে এ অঞ্চলে অনেকটা লম্বভাবে কিরণ দেয় বলে এসময় তাপমাত্রা বেশ বৃদ্ধি পায়। শীত ও গ্রীষ্মের তাপমাত্রা এ অঞ্চলে খুবই বেশি। এছাড়া এখানে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু এবং শীতকালে জলীয়বাষ্পপূর্ণ প্রত্যয়ন বায়ু প্রবাহিত হয়। শীতকালে বৃষ্টিপাত হলেও আকাশ কখনো একেবারে মেঘাচ্ছন্ন হয় না। প্রত্যয়ন বায়ুর প্রভাবে কেবল শীতকালে বৃষ্টিপাত হয় এবং শুষ্ক আয়ন বায়ুর দরুন গ্রীষ্মকাল বৃষ্টিহীন অবস্থায় থাকে। সুতরাং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বলা যায় যে, এ জলবায়ু স্বাস্থ্যকর ও মনোরোম এবং মানুষ বসবাসের উপযোগী।

উত্তর

উদ্দীপকের তনময় আহমেদের নিজ দেশ হলো বাংলাদেশ এবং তার গমণকৃত দেশটি হলো ইতালি। আমরা জানি, বাংলাদেশের জলবায়ু হলো 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' এবং ইতালির জলবায়ু হলো 'ভূমধ্যসাগরীয় জলবায়ু'। নিচে এই দুই অঞ্চলের জলবায়ুর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো: i. ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমি বায়ু বলে এবং যেসব দেশের উপর দিয়ে এ বায়ু প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে। অন্যদিকে, মহাদেশগুলোর পশ্চিমাংশে ৩০° থেকে ৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে জলবায়ু দেখতে পাওয়া যায় তাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে। ii. মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে শুষ্ক অয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। iii. মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল এবং শীতকাল বৃষ্টিহীন। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকাল বৃষ্টিহীন এবং শীতকাল বৃষ্টিবহুল। iv. মৌসুমি জলবায়ুতে মৌসুমি বায়ু গ্রীষ্মকালে জল হতে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থল হতে জলভাগের দিকে প্রবাহিত হয়। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে অয়ন বায়ু স্থল থেকে জলভাগের দিকে এবং শীতকালে পশ্চিমা বায়ু জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। v. মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকালীন তাপমাত্রা ২৭° সেলসিয়াসের অধিক থাকে। অপরদিকে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায়। vi. মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ১২৫ থেকে ২০৩ সেন্টিমিটার এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বার্ষিক ২৫ থেকে ৭৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। সুতরাং বাংলাদেশ ও ইউরোপীয় জলবায়ু অঞ্চলে তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণে দেখা যায়, এ দু'অঞ্চলের জলবায়ুর মধ্যে বেশিরভাগই বৈসাদৃশ্যতা বিরাজ করে। অর্থাৎ দু'অঞ্চলের জলবায়ুর মধ্যে বৈসাদৃশ্যতা পরিলক্ষিত হয়।
HSCGeography 1st PaperChapter 6 : জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পটুয়াখালীর রিকশা চালক মনু মিয়া দু'জন ছাত্রীকে কলেজে পৌঁছে দেয়। পথিমধ্যে তারা মেরু অঞ্চলের বরফ গলনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পানির নীচে তলিয়ে যেতে পারে বলে উল্লেখ করে। এতে মনু মিয়া শংকিত হয়ে পড়ে।

Dhaka · 2017

ক
একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।
খ
ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।
ঘ
মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।

একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মেহেদী সাহেব ব্যবসায়িক কাজে প্রায়ই ইউরোপ যান। তিনি লক্ষ করেন যে, ইউরোপের দেশগুলোতে শীতকালে বৃষ্টিপাত হয় অন্যদিকে গ্রীষ্মকাল প্রায়ই বৃষ্টিহীন থাকে। যা তার নিজ দেশের বিপরীত অবস্থা।

Rajshahi · 2018

ক
সমভূমি কাকে বলে?
খ
নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।
গ
মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীর মানচিত্রে এই জলবায়ু অধ্যুষিত অঞ্চলগুলো দেখাও।
ঘ
মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

নগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমভূমি কাকে বলে?

সমভূমি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2018

ক
নিয়ত বায়ু কাকে বলে?
খ
বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'ক' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।

বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিয়ত বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির কারণ ব্যাখ্যা কর।ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা কর।একটি গ্রীন হাউজ গ্যাসের নাম লিখ।মেহেদী সাহেবের নিজ দেশ এবং ভ্রমণকৃত অঞ্চলের জলবায়ুর পার্থক্য বিশ্লেষণ কর।মেহেদী সাহেবের ভ্রমণকৃত জলবায়ুগত বৈশিষ্ট্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? পৃথিবীরনগ্নীভবন কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা কর।সমভূমি কাকে বলে?উদ্দীপকের 'ক' ও 'খ' অঞ্চলের বৃষ্টিপাতের ঋতুগত তারতম্য বিশ্লেষণ কর।উদ্দীপকের 'ক' অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় কেন?- ব্যাখ্যা কর।নিয়ত বায়ু কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।