দৃশ্যকল্প-২ এ সংঘটিত জোয়ারের ধরন ব্যাখ্যা কর
উত্তর: দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। এই বিশেষ অবস্থানে যে জোয়ার হয় তাকে তেজকটাল বলা ভরা কটাল বলে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্র, সূর্য ও পৃথিবী সমসূত্রে অবস্থান করে। এ অবস্থায় চন্দ্র ও সূর্যের সম্মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ার সংঘটিত হয় তাকে ভরাকটাল বা তেজকটাল বলে। ভরাকটাল বা তেজকটালকে তিথির ভিত্তিতে দুই ভাগে বিভক্ত করা যায়। যথা-অমাবস্যার ভরাকটাল এবং পূর্ণিমার ভরাকটাল। (i) চন্দ্র, সূর্য ও পৃথিবী ঘূর্ণনকালে যখন চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে ১৮০° কোণে অবস্থান করে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে জোয়ার সংঘটিত হয় তাকে অমাবস্যার ভরাকটাল বলে। [চিত্র] (ii) পূর্ণিমার সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর দু'পাশে সমসূত্রে অবস্থান করে পরস্পর বিপরীতমুখী আকর্ষণের ফলে যে জোয়ার সংঘটিত হয় তাকে পূর্ণিমার ভরাকটাল বলে। এ অবস্থায় চন্দ্রের দিকে মুখ্য জোয়ার এবং সূর্যের দিকে গৌণ জোয়ার হয়। পূর্ণিমার ভরাকটালের তীব্রতা ভরাকটালের তুলনায় কম। [চিত্র]
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সংঘটিত জোয়ারের ধরন ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
(ii) পূর্ণিমার সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর দু'পাশে সমসূত্রে অবস্থান করে পরস্পর বিপরীতমুখী আকর্ষণের ফলে যে জোয়ার সংঘটিত হয় তাকে পূর্ণিমার ভরাকটাল বলে। এ অবস্থায় চন্দ্রের দিকে মুখ্য জোয়ার এবং সূর্যের দিকে গৌণ জোয়ার হয়। পূর্ণিমার ভরাকটালের তীব্রতা ভরাকটালের তুলনায় কম।


