উদ্দীপকে 'ক' কীভাবে সমুদ্রস্রোত তৈরি করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত বিয়টি হলো বায়ুপ্রবাহ যা সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান ও মূল কারণ। প্রবল নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের স্তরের পানিরাশিকে একই দিকে চালিত করে। অয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পৃশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এভাবেই বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতকে প্রবাহিত করে। পৃথিবীর প্রধান প্রধান সমুদ্রস্রোতগুলো মূলত অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর গতিপথ অনুসরণ করে। যেমন: উত্তর-পূর্ব অয়ন বায়ুর প্রভাবে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোতে হয়। নির্দিষ্ট দিকে বায়ুপ্রবাহের স্থায়িত্বের ওপর ভিত্তি করেই সমুদ্রের উপরিভাগের জললাশি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে স্রোতের আকার নেয়।
HSC Geography 1st Paper Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 8 : সমুদ্রস্রোত ও জোয়ারভাটা · সৃজনশীল
উদ্দীপকে 'ক' কীভাবে সমুদ্রস্রোত তৈরি করে ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

