জলীয়বাষ্প পানিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: জলীয়বাষ্প শীতল হয়ে তরল পানিতে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয়। সূর্যের তাপে নদীনালা বা সমুদ্রের পানি বাষ্পীভূত হয়ে হালকা হয়ে উপরে ওঠে যায়। উপরের বায়ুমণ্ডলে তাপমাত্রা কম থাকায় সেই জলীয়বাষ্প শীতল হয় এবং বায়ুতে ভাসমান ধূলিকণা ও অন্যান্য কণিকাকে আশ্রয় করে ছোট ছোট পানিবিন্দুতে পরিণত হয়। এভাবেই মেঘ বা কুয়াশা সৃষ্টি হয়, যা ঘনীভবন প্রক্রিয়ারই একটি অংশ।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
জলীয়বাষ্প পানিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর
