ছকের 'খ' ও 'গ' চিহ্নিত মহাসাগরের তলদেশের ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত মহাসাগর হলো ভারত মহাসাগর এবং 'গ' হলো প্রশান্ত মহাসাগর। এদের তলদেশের ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো: ভারত মহাসাগরের গভীর সমুদ্রখাত নেই বললেই চলে। কেবল জাভা দ্বীপের দক্ষিণে সুন্ডা খাত নামে একটি গভীর খাত রয়েছে। এর গভীরতা প্রায় ৭,৩১৫ মিটার। এটি জাভা দ্বীপের সাথে সমান্তরালভাবে এবং এর দক্ষিণে অবস্থিত। অপর একটি গভীর খাত সোয়াচ অব নো গ্রাউন্ড, মধ্য বঙ্গোপসাগরের পটুয়াখালী জেলার দক্ষিণে অবস্থিত। উত্তরে শ্রীলঙ্কা এবং পশ্চিমে মাদাগাস্কার ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। উভয় দ্বীপই মহাদেশের বিচ্ছিন্ন অংশ। জাঞ্চিবার সকোত্রা এবং কামারো দ্বীপ ওয়ারদাফুই অন্তরীপের অনতিদূরে অবস্থিত। এগুলোও মহাদেশের বিচ্ছিন্ন অংশ। এমনকি এ মহাসাগরের পূর্বদিক বঙ্গোপসাগরের আন্দামান, নিকোবর প্রভৃতিও মহাদেশের বিচ্ছিন্ন অংশ। ভারত মহাসাগরে মধ্য ভগ্ন শৈলশিরাকে অবলম্বন করে কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ গড়ে উঠেছে। এ মহাসাগরের তলদেশ গভীর হওয়ায় জাভার দক্ষিণ-পশ্চিমের ককোস ও ক্রিস্টমাস দ্বীপদ্বয় ব্যতীত এর পূর্বাংশ দ্বীপবর্জিত। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। গড় গভীরতা ৩,৯৩৯ মিটার। এখানে শৈলশিরা থাকলেও তা আটলান্টিক বা ভারত মহাসাগরের মতো মধ্যবর্তী স্থান ততটা স্পষ্ট নয়। এখানে পৃথিবীর সর্বাধিক ও গভীরতম খাত দেখা যায়। যেমন- মারিয়ানা ট্রেঞ্চ। এখানে হাজার হাজার দ্বীপ রয়েছে, যার বেশিরভাগই আগ্নেয় বা প্রবাল দ্বীপ (যেমন- ইন্দোনেশিয়া, জাপান)। এটি অত্যন্ত অস্থির অঞ্চল, যার ফলে তলদেশে আগ্নেয়গিরি ও ভূমিকম্পের প্রভাব বেশি।
HSC Geography 1st Paper অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৭ : বারিমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ছকের 'খ' ও 'গ' চিহ্নিত মহাসাগরের তলদেশের ভূমিরূপের তুলনামূলক বিশ্লে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
