চিত্র-১ এ ইঙ্গিতকৃত উপাদানটি দ্বারা সৃষ্ট চক্রটি ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ 'গ্যাস' বলতে মূলত কার্বন-ডাইক্সাইড এবং এর মাধ্যমে পরিচালিত কার্বনচক্রকে নির্দেশ করা হয়েছে। বায়ুমণ্ডল কার্বনের ভারসাম্য বজায় রাখতে এই চক্রটি অবিরাম চলতে থাকে। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক কার্বন গ্যাসরূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে কার্বনচক্র বলে। নিচে কার্বনচক্রের প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- ভৌত পরিবেশের কার্বন-ডাইআক্সাইড উদ্ভিদ এবং শৈবাল কর্তৃক গৃহীত হয় এবং সৌরশক্তির মাধ্যমে জৈব খাদ্য অণুতে রূপান্তরিত হয়। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন জীব পরিবেশ থেকে ভৌত পরিবেশে ফিরে আসে। প্রধান পদ্ধতি হলো উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় শ্বসন। এ প্রক্রিয়ার মাধ্যমে কার্বনসমৃদ্ধ জৈব অণু অক্সিজেন দ্বারা জারিত হয় এবং শক্তি, তাপ ও কার্বন-ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কোষীয় শ্বসনে উৎপন্ন কার্বন-ডাইঅক্সাইড ভৌত পরিবেশে তথা বায়ুমণ্ডলে ফিরে যায় এবং পুনরায় উদ্ভিদ কর্তৃক গৃহীত হয়। প্রাকৃতিক পদ্ধতি ছাড়াও মানুষের ক্রিয়াকলাপ যেমন- কাঠ কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম দহনের ফলে কার্বন-ডাইঅক্সাইড বায়ুমন্ডলে জমা হয়। এভাবেই প্রকৃতিতে কার্বনচক্র চলমান রয়েছে।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চিত্র-১ এ ইঙ্গিতকৃত উপাদানটি দ্বারা সৃষ্ট চক্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর