চিত্র-২ এ ইঙ্গিতকৃত 'ক' ও 'খ' এলাকার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এর 'ক' এলাকাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য বনভূমিকে এবং 'খ' এলাকাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভবনভূমিকে (সুন্দরবন) নির্দেশ করছে। এই দুই বনভূমির পরিবেশ ও বৈশিষ্ট্যে বেশকিছু মৌলিক পার্থক্য রয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বেলেপাথর ও কর্দম দ্বারা গঠিত। এখানে ৩৪° সেলসিয়াস তাপমাত্রা এবং ৩০০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিাত হয়ে থাকে। পাহাড়ের অধিক বৃষ্টিযুক্ত অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ যেমন-গর্জন, মেহগনি ইত্যাদি এবং কম বৃষ্টিযুক্ত অঞ্চলে পতনশীল পত্রযুক্ত যেমন- সেগুন, অর্জুন, গামারি ইত্যাদি বৃক্ষের বনভূমি পরিলক্ষিত হয়। এই অঞ্চলের মাটিতে হিউমাসের পরিমাণ অধিক থাকে। অপরদিকে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে সমুদ্র উপকূলের লবণাক্ত ও জোয়ার ভাটাপূর্ণ শারীরবৃত্তীয় শুষ্ক নিবাসের উদ্ভিজ্জকে স্রোতজ বনভূমি বলে। এটি সুন্দরবন নামে পরিচিত। এ বনভূমিতে সমুদ্রের জোয়ার ভাটা ও লবণাক্ত পানির প্রভাব, পরিমিত তাপমাত্রা, প্রয়োজনীয় বৃষ্টিপাত (২০০-৩০০ সেন্টিমিটার) পরিলক্ষিত হয়। সুন্দরবনে সুন্দরী, গরান, ধুন্দল, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি বৃক্ষ জন্মে। সুতরাং প্রয়োজনীয় বৃষ্টিপাত, ভূপ্রকৃতি, পরিমিত তাপমাত্রা, পানির ভিন্নতার কারণে উদ্দীপকে প্রদর্শিত 'ক' ও 'খ' বনভূমি অঞ্চলের পরিবেশগত পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
চিত্র-২ এ ইঙ্গিতকৃত 'ক' ও 'খ' এলাকার পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর