বায়োম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একক হচ্ছে বায়োম। উদ্ভিদ, প্রাণিজগৎ, মাটি ও জলবায়ুর সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক বা ইকোসিস্টেম একক গড়ে ওঠে তাকে বায়োম বলে। যেকোনো অঞ্চলের জলবায়ুর প্রকৃতির ওপর নির্ভর করে সে অঞ্চলে বসবাসকারী জীবকুল ও উদ্ভিদকুলের প্রজাতি বিন্যাসের ধরন। একটি নির্দিষ্ট বায়োম অঞ্চলের অন্তর্ভুক্ত সব ধরনের জীবকুল ও উদ্ভিদকুলের অভিযোজন নির্ভর করে সে অঞ্চলের জলবায়ু বিশেষ করে বৃষ্টিপাত ও তাপমাত্রার ওপর। জলবায়ুর ভিত্তিতে সমগ্র পৃথিবী বিভিন্ন বায়োম অঞ্চলে বিভক্ত যেমন- মরুভূমি, তুন্দ্রা ইত্যাদি বায়োম। সুতরাং বলা যায়, ইকোসিস্টেমকে যখন বিশ্ব মাত্রায় প্রকাশ করা হয় তখন তাকে বায়োম বলা হয়।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বায়োম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর