উদ্দীপকের আলোকে জীববৈচিত্র্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জোহান স্যার জলবায়ুর পার্থক্যের কারণে উদ্ভিদ ও প্রাণীর পার্থক্যের কথা বলেছেন, যা মূলত জীববৈচিত্র্যের প্রকৃতির ওপর জলবায়ুর প্রভাব নির্দেশ করে। জীববৈচিত্রের প্রধান নিয়ন্ত্রক হলো জলবায়ু। কোনো অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আদ্রতা নির্ধারণ করে সেখানে কোন ধরনের উদ্ভিদ জন্মাবে এবং কোন প্রাণীরা টিকে থাকবে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বাস্তুসংস্থান বদলে যায়। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে জীবের প্রাচুর্য বেশি থাকে। আবার মেরু অঞ্চলে তীব্র শীতের কারণে জীববৈচিত্র্য সীমিত হয়। উদ্দীপকে বর্ণিত 'পার্থক্য' মূলত জীবের অভিযোজন প্রক্রিয়ার ফল। প্রতিকূল জলবায়ুতে টিকে থাকায় জন্য উদ্ভিদ ও প্রাণী তাদের শারীরিক গঠন ও আচরণে পরিবর্তন আনে, যা জীববৈচিত্র্যে বৈচিত্র্য যোগ করে। জলবায়ুর সাথে সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি এলাকার উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভর করে একটি ভারসাম্যপূর্ণ প্রকৃতি গড়ে তোলে।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জীববৈচিত্র্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর