'খ' অঞ্চলে বিশেষ ধরনের বনভূমি গড়ে ওঠার কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী, 'খ' অঞ্চলটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং শীতকালে পাতা ঝরিয়ে দেয়। এটি হলো শালবন বা পর্ণমোচী বনভূমি (যেমন: ভাওয়াল ও মধুপুরের গড়) লৌহজাত পদার্থসহ হলুদ-লাল রঙের বালিময়, কর্দম ও ঘন সন্নিবিষ্ট মৃত্তিকা গজারি জাতীয় শাল বৃক্ষের বৃদ্ধিতে বিশেষ সহায়ক। এছাড়া পরিমিত তাপ ও বৃষ্টিপাত এ বনভূমি সৃষ্টিতে সাহায্য করেছে। এ অঞ্চলের মাটি মাঝারি ধরনের বৃষ্টিপাত (১৬০ – ২০০ সেমি.) হয় এবং তাপমাত্রা অনুকূলে থাকে। এটি সাধারণত উঁচু ও চত্বর ভূমির এলাকা। বন্যার পানি এখানে জমে থাকে না, যা শাল গাছের জন্য প্রয়োজনীয়। শীতকালে আদ্রতা কমে যাওয়ায় প্রস্বেদন রোধ করতে এই বনের গাছগুলো তাদের পাতা ঝরিয়ে দেয়, যা এই অঞ্চলের এক অনন্য বৈশিষ্ট্য।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'খ' অঞ্চলে বিশেষ ধরনের বনভূমি গড়ে ওঠার কারণ বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর