'ক' ও 'গ' অঞ্চলের বনভূমির বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' বনাঞ্চলটি হলো জোয়ারভাটার প্রভাবে সৃষ্ট স্রোতজ বা ম্যানগ্রোভ বনভূমি এবং 'গ' অঞ্চলটি হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। 'ক' অঞ্চল বা স্রোতজ বৃক্ষের বনভূমি সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এটি প্রতিদিন নিয়মিতভাবে জোয়ারভাটার লোনা পানিতে প্লাবিত হয়। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে সমুদ্র উপকূলের লবণাক্ত ও জোয়ার- ভাটারপূর্ণ জৈবনিকভাবে শুষ্ক নিবাসের উদ্ভিজ্জকে স্রোতজ বনভূমি বলে। এটি বাংলাদেশের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম প্রধান স্রোতজ বৃক্ষের বনভূমি। এ বনভূমির মোট আয়তন ৬,৭৮৬ বর্গ কিলোমিটার। জোয়ারের লোনা ও কর্দমাক্ত মাটিতে অক্সিজেনের অভাব থাকায় এ অঞ্চলের গাছের প্রধান বৈশিষ্ট্য হলো শ্বাসমূল, যা মাটির ওপর খাড়া হয়ে থাকে। স্রোতজ বৃক্ষের বনভূমি অঞ্চলের গাছগুলো উচ্চতায় মাঝারি এবং খুব একটা ঘন নয়। 'গ' অঞ্চলটি ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব দিকের পাহাড়িয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ও বনভূমি অবস্থিত। এ বনভূমির আয়তন ১৫,৩২৬ বর্গ কিলোমিটার। তন্মধ্যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতেই বনভূমির পরিমাণ বেশি। এ বনভূমি সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত এবং এটি মূলত বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। এ অঞ্চলের পাহাড়ি বনভূমি অত্যন্ত ঘন এবং এখানকার গাছগুলো অনেক দীর্ঘ ও মোটা কাষ্টল প্রকৃতির হয়। এ বনভূমিকে চিরহরিৎ বা আধা-চিরহরিৎ বন বলা হয়। কারণ এখানকার সবগাছের পাতা একসাথে কখনোই ঝারে যায় না ফলে বনটি সবসময়ই সবুজ থাকে।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'ক' ও 'গ' অঞ্চলের বনভূমির বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর