বনভূমি কীভাবে কৃষি উন্নয়নে সহায়তা করে? ব্যাখ্যা কর।
উত্তর: বনভূমি বৃষ্টিপাত ঘটিয়ে ও মাটির উর্বরতাশক্তি বৃদ্ধি করে কৃষি উন্নয়নে ভূমিকা রাখে। বনভূমি দেশের আবহাওয়াকে আর্দ্র রাখে। ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। যা কৃষি উন্নয়নে সহায়ক। কারণ কৃষিকাজে বিভিন্ন পর্যায়ে বৃষ্টিপাতের বা পানির প্রয়োজন হয়। এছাড়া বনভূমি মাটির ক্ষয়রোধ ও উর্বরতাশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া বনভূমি থেকে কৃষির যাবতীয় যন্ত্রপাতি যেমন- কাঠ, বাঁশ ও বেত সরবরাহ করা হয়। এভাবে বনভূমি কৃষি উন্নয়নে সাহায্য করে।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বনভূমি কীভাবে কৃষি উন্নয়নে সহায়তা করে? ব্যাখ্যা কর।
উত্তর