কী কী কারণে জীববৈচিত্র্য সংঘটিত হয়?
উত্তর: পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের উদ্ভিদ ও প্রাণীর আবাস সৃষ্টির মূল কারণ জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ এবং সেই স্থানের ভৌগোলিক অবস্থান। মূলত পারিপার্শ্বিক অবস্থার কারণেই সমগ্র পৃথিবীব্যাপী জীবজগতের এ বিচিত্রতা লক্ষণীয়। বিশেষ করে কোনো স্থানে ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ুর ওপর জীববৈচিত্র্য নির্ভরশীল। কোনো অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী কেমন হবে তা নির্ভর করে মাটির প্রকৃতি, নদনদী, মরুভূমি, পাহাড় পর্বত প্রভৃতির ওপর। সুতরাং বলা যায় উল্লিখিত বিষয়ের ওপর নির্ভর করেই জীববৈচিত্র্য সংঘটিত হয়।
HSC Geography 1st Paper অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · অধ্যায়-৯ : জীবমণ্ডল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কী কী কারণে জীববৈচিত্র্য সংঘটিত হয়?
উত্তর