পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: ভূপৃষ্ঠ বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দ্বারা গঠিত হয়েছে ভূমিরূপ। এসব ভূপ্রকৃতি কোথাও সুউচ্চ পাহাড়, পর্বত, কোথাও সমতল বা দুয়ের মাঝামাঝি। ভূপৃষ্ঠের বিস্তৃত এলাকা জুড়ে সুউচ্চ শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত উচ্চতায় সমুদ্র সমতল হতে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। অধিক উচ্চতা ও খাড়া ঢাল পর্বতের বৈশিষ্ট্য। পক্ষান্তরে, ভূপৃষ্ঠে অল্প উচ্চতাবিশিষ্ট শিলাস্তূপ পাহাড় নামে পরিচিত। পাহাড়ের উচ্চতা সাধারণত (৬০০ – ১০০০) ফুটের হয়ে থাকে। অল্প উচ্চতা ও ঢাল পাহাড়ের বৈশিষ্ট্য।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর


