চট্টগ্রামের পাহাড়গুলো কোন যুগের ব্যাখ্যা কর।
উত্তর: চট্টগ্রামের পাহাড়গুলো টারশিয়ারি ( [গণিত] ) যুগের পাহাড়। আজ থেকে প্রায় ২ মিলিয়ন বা ২০ লক্ষ বছর আগে টারশিয়ারি যুগে হিমালয় পর্বত যখন উত্থিত হয়, তখন প্রবল ভূ-আন্দোলনের ফলে ভাঁজ পড়ে এই পাহাড়গুলোর সৃষ্টি হয়েছিল। বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত এই পাহাড়গুলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এবং এগুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
চট্টগ্রামের পাহাড়গুলো কোন যুগের ব্যাখ্যা কর।
উত্তর


