'ব' দ্বীপ বলতে কী বোঝ?
উত্তর: নদীর নিম্নগতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীবাহিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হতে থাকে। নদী যদি স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে ঐ সমস্ত তলানি 'নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ঐ চর সমুদ্রের পানি সমতলের উপরে উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ঐ চরকে বেষ্টন করে সমুদ্রে পতিত হয়। নদী মোহনাস্থিত ত্রিকোণাকার এ নতুন ভূমিকে বদ্বীপ বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
'ব' দ্বীপ বলতে কী বোঝ?
উত্তর


