শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'ক' অংশে নির্দেশিত ভূমিরূপটির প্রকারভেদ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে 'ক' অংশে নির্দেশিত ভূমিরূপটি হলো পলল সমভূমি। এটি একটি সঞ্চয়জাত ভূমিরূপ। সাধারণত নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে সমভূমি গঠিত হয়। এরূপ পলিগঠিত সমভূমিকে পলল সমভূমি বলে। সঞ্চয়ের স্থানভেদে এ জাতীয় সমভূমি তিন প্রকারের। যথা (i) পাদদেশীয় পলল সমভূমি, (ii) প্লাবন সমভূমি ও (iii) বদ্বীপ সমভূমি। নদী পাহাড়ি অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসলে নদীর স্রোতের গতিবেগ হঠাৎ হ্রাস পায়। ফলে নদীর বহন ক্ষমতাও অনেক কমে যায়। এ পর্যায়ে নদীবাহিত মোটা দানার পলি, কাঁকর, বোল্ডার ইত্যাদি পাহাড়ের পাদদেশে ব্যাপক সঞ্চিত হয়ে পললপাখা, পলন কোণ, বাজাদা প্রভৃতি গঠন করে এবং এগুলো একসাথে মিলিত হয়ে পাদদেশীয় পলল সমভূমি আকার ধারণ করে। অন্যদিকে নদীর বন্যার সময় স্রোতের সাথে পলি, বালু, কাঁকর প্রভৃতি তার গতিপথের দুই পাশের অপেক্ষাকৃত নিম্নভূমিতে জমা হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি করে। প্লাবন সমভূমির বিস্তার নির্ভর করে নদী অববাহিকা অঞ্চলের প্রকৃতি ও বন্যার ব্যাপকতার ওপর। সাধারণত পর্বত পাদদেশ থেকে যতই সমুদ্রের দিকে যাওয়া যায় ততই প্লাবন সমভূমির বিস্তার বাড়তে থাকে। পলল সমভূমির আরেকটি অংশ হলো বদ্বীপ সমভূমি। নদীবাহিত বালি, পলি, কাঁকর প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হতে হতে গভীর সমুদ্রে যে সমভূমির সৃষ্টি করে তাকে বদ্বীপ সমভূমি বলে। এটি নদীর গতিপথের শেষ পর্যায় তথা বার্ধক্য পর্যায়ে সঞ্চয়ের ফলে ব-আকৃতির সমভূমির সৃষ্টি করে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত পলল সমভূমিগুলো নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতির মাধ্যমে নদীর গতি প্রবাহ ও মৃত্তিকার প্রকৃতির ওপর ভিত্তি করে এরূপ সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি করেছে।

HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল

উদ্দীপকের 'ক' অংশে নির্দেশিত ভূমিরূপটির প্রকারভেদ বিশ্লেষণ কর।

উদ্দীপক

question image

উত্তর

পর্বতের পাদদেশে একদিকে উপকূলীয় অঞ্চল বা সমভূমি এবং অপরদিকে খাড়া ঢালবিশিষ্ট উঁচু টেবিলাকৃতির ভূমিকে পাদদেশীয় মালভূমি বলে।

উত্তর

বায়ু এক স্থান থেকে অন্যস্থানে সূক্ষ্ম ধূলিকণা, বালুকণা বহন করে সঞ্চয় করতে থাকে এবং কালক্রমে সমভূমির সৃষ্টি হয়। মরুভূমির বালু বায়ু দ্বারা বাহিত হয়ে বহুদূরবর্তী স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন- চীনের পূর্বদিকে হোয়াংহো নদীর উপত্যকায় বহুদূর বিস্তৃত অঞ্চলে গোবি মরুভূমির মৃত্তিকা সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে উঠেছে।

উত্তর

উদ্দীপকে 'খ' স্তরটি হলো অশ্মমণ্ডল। উক্ত স্তরটির বর্ণনা করা হলো- অশ্মমণ্ডল হলো ভূঅভ্যন্তরের প্রথম স্তর। অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশকে অশ্মমণ্ডল বা শিলামণ্ডল বলা হয়। এই স্তরটি নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা মহাদেশীয় অঞ্চলের নিচে সর্বাপেক্ষা বেশি এবং মহাসগারের নিচে সর্বাপেক্ষা কম। এর গভীরতা স্থান বিশেষে ৩০-৬৪ কি.মি. পর্যন্ত ধরা হয়। অশ্মমণ্ডলের উপরিভাগকে ভূত্বক ও নিম্নভাগকে ভূত্বকের নিম্নাংশ বলে। ভূত্বকই পৃথিবীর কঠিন বহিরাবরণ। এর গভীরতা ৩ কি.মি. (সমুদ্রর তলদেশ) হতে ৪০ কি.মি. (পর্বতের তলদেশ)। তবে গড় গভীরতা প্রায় ১৭ কি.মি.। যেসব উপাদান দ্বারা এ স্তর গঠিত তাদের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম ও পটাসিয়ামের নাম উল্লেখযোগ্য। এছাড়া এ স্তরের শেষের অংশে গ্রানাইট ও ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি।

উত্তর

উদ্দীপকে 'ক' অংশে নির্দেশিত ভূমিরূপটি হলো পলল সমভূমি। এটি একটি সঞ্চয়জাত ভূমিরূপ। সাধারণত নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলে সমভূমি গঠিত হয়। এরূপ পলিগঠিত সমভূমিকে পলল সমভূমি বলে। সঞ্চয়ের স্থানভেদে এ জাতীয় সমভূমি তিন প্রকারের। যথা (i) পাদদেশীয় পলল সমভূমি, (ii) প্লাবন সমভূমি ও (iii) বদ্বীপ সমভূমি। নদী পাহাড়ি অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসলে নদীর স্রোতের গতিবেগ হঠাৎ হ্রাস পায়। ফলে নদীর বহন ক্ষমতাও অনেক কমে যায়। এ পর্যায়ে নদীবাহিত মোটা দানার পলি, কাঁকর, বোল্ডার ইত্যাদি পাহাড়ের পাদদেশে ব্যাপক সঞ্চিত হয়ে পললপাখা, পলন কোণ, বাজাদা প্রভৃতি গঠন করে এবং এগুলো একসাথে মিলিত হয়ে পাদদেশীয় পলল সমভূমি আকার ধারণ করে। অন্যদিকে নদীর বন্যার সময় স্রোতের সাথে পলি, বালু, কাঁকর প্রভৃতি তার গতিপথের দুই পাশের অপেক্ষাকৃত নিম্নভূমিতে জমা হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি করে। প্লাবন সমভূমির বিস্তার নির্ভর করে নদী অববাহিকা অঞ্চলের প্রকৃতি ও বন্যার ব্যাপকতার ওপর। সাধারণত পর্বত পাদদেশ থেকে যতই সমুদ্রের দিকে যাওয়া যায় ততই প্লাবন সমভূমির বিস্তার বাড়তে থাকে। পলল সমভূমির আরেকটি অংশ হলো বদ্বীপ সমভূমি। নদীবাহিত বালি, পলি, কাঁকর প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হতে হতে গভীর সমুদ্রে যে সমভূমির সৃষ্টি করে তাকে বদ্বীপ সমভূমি বলে। এটি নদীর গতিপথের শেষ পর্যায় তথা বার্ধক্য পর্যায়ে সঞ্চয়ের ফলে ব-আকৃতির সমভূমির সৃষ্টি করে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত পলল সমভূমিগুলো নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতির মাধ্যমে নদীর গতি প্রবাহ ও মৃত্তিকার প্রকৃতির ওপর ভিত্তি করে এরূপ সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি করেছে।
HSCGeography 1st PaperChapter 2 : পৃথিবীর গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
পর্বত কাকে বলে?
খ
মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
গ
পর্বত হিসাবে 'ক' চিত্রের গঠন ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

ক
পর্বত কাকে বলে?
খ
মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।
গ
পর্বত হিসাবে 'ক' চিত্রের গঠন ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।

মালভূমি কিভাবে গঠিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পর্বত কাকে বলে?

পর্বত কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
ভূ-ত্বকের সংজ্ঞা দাও।
খ
জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।
গ
চিত্রে প্রদর্শিত 'ক' ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' এবং 'খ' ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
ভূ-ত্বকের সংজ্ঞা দাও।
খ
জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।
গ
চিত্রে প্রদর্শিত 'ক' ভূমিরূপের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের 'ক' এবং 'খ' ভূমিরূপের তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।

জৈবিক বিচূর্ণীভবন ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভূ-ত্বকের সংজ্ঞা দাও।

ভূ-ত্বকের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2018

ক
ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
খ
ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2018

ক
ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
খ
ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।

ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?

ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।