উদ্দীপকের 'ক' চিহ্নিত ভূমিরূপের সাথে বাংলাদেশের যেসব - ভূমিরূপের বৈশিষ্ট্যের মিল আছে তাদের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রে 'ক' চিহ্নিত অংশটি হলো বাংলাদেশের প্লাইস্টোসিনকালে গঠিত বরেন্দ্রভূমি অঞ্চল। এই অঞ্চলের বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় অঞ্চলের মধ্যে মিল রয়েছে। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত। এর আয়তন ৪১০৫ বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার। মাটির. রং লালচে ও ধূসর। আর, লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এর আয়তন ৩৪ বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার। এ অঞ্চলের মাটি লালচে বর্ণের। এ অঞ্চলগুলোতে শাল বৃক্ষের প্রাধান্য লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, চিত্রে 'ক' অঞ্চল বরেন্দ্র অঞ্চল যার ভূ-প্রকৃতি সমভূমি থেকে ৬-১২ মিটার উঁচু এবং মাটি ধূসর ও লাল বর্ণের। উক্ত অঞ্চলের সাথে মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এ দুটি অঞ্চলের ভূ-প্রকৃতিতে বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত ভূমিরূপের সাথে বাংলাদেশের যেসব - ভূমিরূপের বৈ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


