চিত্রের 'A [গণিত] অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে 'A [গণিত] চিহ্নিত অঞ্চলটি হলো বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হবার সময় মায়ানমারের দিক - হতে আগত গিরিজনি আলোড়নের ধাক্কায় এসব পর্বতের সৃষ্টি হয়েছে। তাই এদের টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়। এ পাহাড়গুলোকে আসামের লুসাই ও মায়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়। এ পাহাড়গুলো বেলে পাথর, স্লেটজাতীয় প্রস্তর এবং কর্দমের সংমিশ্রণে গঠিত। পাহাড়গুলোর গায়ে ক্ষুদ্র বৃহৎ বৃক্ষরাজির বন ও অসংখ্য ঝোপজঙ্গল রয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশবিশেষ নিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল গঠিত। ভাঁজগ্রস্ত এ পাহাড়গুলো উত্তর-দক্ষিণে লম্বালম্বিভাবে অবস্থিত। এ অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা প্রায় ৬১০ মিটার। কিন্তু পশ্চিম দিক হতে পূর্বদিকের পাহাড়গুলোর উচ্চতা ক্রমশ বেশি। বান্দরবান জেলার তাজিনডং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় চূড়া এর উচ্চতা ১,২৩১ মিটার।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
চিত্রের 'A অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর


