উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' ভূপ্রকৃতির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানটি উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি দোয়াব অঞ্চল, যা মূলত বরেন্দ্রভূমিকে নির্দেশ করছে। বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও রংপুর অঞ্চল নিয়ে এ বরেন্দ্রভূমি অঞ্চল গঠিত। এ অঞ্চলের আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার বা ৩,৬৩৪ বর্গমাইল। বরেন্দ্রভূমি প্লাবন সমভূমি থেকে প্রায় ৬ থেকে ১২ মিটার উঁচু হয়ে থাকে। এ অঞ্চলটি প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। সমগ্র বরেন্দ্র অঞ্চলটি পুনর্ভবা, আত্রাই ও যমুনা নদী দ্বারা চারটি অংশে বিভক্ত। এ অঞ্চলের মাটির রং ধূসর ও লালচে। এ অঞ্চলে গভীর খাতবিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতস্বিনী রয়েছে। এগুলো খাড়ি নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চলটি কৃষিতে বিশেষভাবে উপযোগী। কৃষিজ ফসলের মধ্যে ধানই প্রধান। ধান ছাড়াও পাট, ভুট্টা, পান প্রভৃতি কিছু কিছু উৎপন্ন হয়ে থাকে এ অঞ্চলে।
HSC Geography 1st Paper Chapter 2 : পৃথিবীর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 2 : পৃথিবীর গঠন · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' ভূপ্রকৃতির বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


