শেয়ারFacebookWhatsApp

মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর উদ্দীপকে উল্লিখিত অজৈব ও জৈব উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে অজৈব উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, নদনদী ও জলবায়ু এবং জৈব উপাদানগুলো হলো স্বাভাবিক উদ্ভিদ ও জীবজন্তু। সাধারণত ভূপৃষ্ঠের প্রকৃতি বা ধরনকে ভূপ্রকৃতি বলা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বিভিন্ন ধরনের। ভূপ্রকৃতিকে ভূপৃষ্ঠের বন্ধুরতার তারতম্য ও বৈচিত্র্য অনুসারে পর্বত, মালভূমি এবং সমভূমি এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপের ওপর নদনদীর প্রভাব অত্যন্ত নিবিড়। ভারতীয় সভ্যতার সূতিকাগার গঙ্গা ও সিন্ধুনদের তীরে, চীনের সভ্যতা হোয়াংহো এবং ব্যাবিলনের সভ্যতা ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর জলবায়ু যতটা প্রভাববিস্তার করে, অন্য কোনো প্রাকৃতিক পরিবেশ ততটা প্রভাববিস্তার করে না। মানুষের বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এসব দ্রব্য আবার জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। জলবায়ুর পার্থক্যের দরুন বিভিন্ন দেশের মানুষের খাদ্য, পরিধেয় এবং বাসগৃহ নির্মাণপ্রণালির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। প্রাকৃতিক ভূগোলের জৈব শাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিজ। দেশের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের মূলে উদ্ভিজ্জের ভূমিকাও উল্লেখযোগ্য। উদ্ভিজ্জ সম্পদ জ্বালানি কাঠ ও চেরাই কাঠ কাগজ শিল্পের কাঁচামালের উৎস। জীবজন্তু অর্থাৎ প্রাণিজগৎও মানুষের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে থাকে। এরা প্রয়োজনীয় খাদ্য, পানীয়, পরিধেয় প্রভৃতি যোগান দিয়ে মানুষের ওপর যথেষ্ট প্রভাববিস্তার করে। এছাড়া মাছ, মাংস, রেশম প্রভৃতি প্রাণিজগৎ হতে পাওয়া যায়। পরিশেষে বলা যায়, অজৈব ও জৈব উপাদানগুলো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর খুবই গুরুত্বপূর্ণ।

HSC Geography 1st Paper অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Geography 1st Paper · অধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর উদ্দীপকে উল্লিখিত অজৈব ও জৈব উপাদ…

উদ্দীপক

অজৈব উপাদান জৈব উপাদান ১. ভূপ্রকৃতি ১. স্বাভাবিক উদ্ভিদ ২. নদনদী ২. জীবজন্তু ৩. জলবায়ু

উত্তর

ভূগোলশাস্ত্রের যে শাখায় পৃথিবীর জন্ম, বৈচিত্র্যময় ভূমিরূপ এবং এর পরিবর্তন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, জীবমণ্ডল প্রভৃতি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে।

উত্তর

অজৈব উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, নদনদী এবং জলবায়ু। এসব উপাদান প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। তবে ভূপ্রকৃতি এবং নদনদী উপাদানটি প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপবিদ্যা শাখার এবং জলবায়ু উপাদানটি জলবায়ুবিদ্যা শাখার অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অজৈব উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, নদনদী এবং জলবায়ু। সাধারণত ভূপৃষ্ঠের ধরনকে ভূপ্রকৃতি বলা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এসব ভূপ্রকৃতি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাববিস্তার করে। আবার কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপের ওপর নদনদীর প্রভাব অত্যন্ত নিবিড়। পূর্বে নদীমাতৃক দেশগুলোতে বড় বড় নদীর তীরে সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এছাড়া জলবায়ু মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর যতটা প্রভাববিস্তার করে অন্য কোনো প্রাকৃতিক পরিবেশ ততটা প্রভাববিস্তার করে না। জলবায়ুর পার্থক্যের কারণে বিভিন্ন দেশের মানুষের খাদ্য, পরিধেয় এবং বাসগৃহ নির্মাণপ্রণালির মধ্যে তারতম্য ঘটে থাকে। সুতরাং উল্লিখিত অজৈব উপাদানগুলো মানবজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা প্রাকৃতিক ভূগোলে আলোচিত হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে অজৈব উপাদানগুলো হলো ভূপ্রকৃতি, নদনদী ও জলবায়ু এবং জৈব উপাদানগুলো হলো স্বাভাবিক উদ্ভিদ ও জীবজন্তু। সাধারণত ভূপৃষ্ঠের প্রকৃতি বা ধরনকে ভূপ্রকৃতি বলা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি বিভিন্ন ধরনের। ভূপ্রকৃতিকে ভূপৃষ্ঠের বন্ধুরতার তারতম্য ও বৈচিত্র্য অনুসারে পর্বত, মালভূমি এবং সমভূমি এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপের ওপর নদনদীর প্রভাব অত্যন্ত নিবিড়। ভারতীয় সভ্যতার সূতিকাগার গঙ্গা ও সিন্ধুনদের তীরে, চীনের সভ্যতা হোয়াংহো এবং ব্যাবিলনের সভ্যতা ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর জলবায়ু যতটা প্রভাববিস্তার করে, অন্য কোনো প্রাকৃতিক পরিবেশ ততটা প্রভাববিস্তার করে না। মানুষের বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এসব দ্রব্য আবার জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। জলবায়ুর পার্থক্যের দরুন বিভিন্ন দেশের মানুষের খাদ্য, পরিধেয় এবং বাসগৃহ নির্মাণপ্রণালির মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। প্রাকৃতিক ভূগোলের জৈব শাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিজ। দেশের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের মূলে উদ্ভিজ্জের ভূমিকাও উল্লেখযোগ্য। উদ্ভিজ্জ সম্পদ জ্বালানি কাঠ ও চেরাই কাঠ কাগজ শিল্পের কাঁচামালের উৎস। জীবজন্তু অর্থাৎ প্রাণিজগৎও মানুষের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে থাকে। এরা প্রয়োজনীয় খাদ্য, পানীয়, পরিধেয় প্রভৃতি যোগান দিয়ে মানুষের ওপর যথেষ্ট প্রভাববিস্তার করে। এছাড়া মাছ, মাংস, রেশম প্রভৃতি প্রাণিজগৎ হতে পাওয়া যায়। পরিশেষে বলা যায়, অজৈব ও জৈব উপাদানগুলো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর খুবই গুরুত্বপূর্ণ।
HSCGeography 1st Paperঅধ্যায়-১ : প্রাকৃতিক ভূগোল (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একাদশ শ্রেণির ছাত্ররা একটি সেমিনারে অংশগ্রহণ করে যে সেমিনারে আলোচ্য বিষয় ছিল ভূমিতত্ত্ব, সমুদ্রতত্ত্ব, জলবায়ুতত্ত্ব। বিষয়গুলো আলোচনা করতে আরও অনেক বিষয় ওঠে আসে। যাতে ছাত্ররা বুঝতে পারে প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব রয়েছে।
ক
বায়ুমণ্ডল কী?
খ
জলবায়ুর নিয়ামক কাকে বলে?
গ
উক্ত বিষয়গুলো ছাড়াও প্রাকৃতিক ভূগোলে আর কী কী বিষয় আলোচনা করা হয় ব্যাখ্যা কর।
ঘ
প্রাকৃতিক ভূগোল পাঠের যথেষ্ট গুরুত্ব রয়েছে-এর সপক্ষে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ুর নিয়ামক কাকে বলে?

জলবায়ুর নিয়ামক কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বায়ুমণ্ডল কী?

বায়ুমণ্ডল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভূগোল ও পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভূগোলকে কেউ বলেছেন পৃথিবীর বর্ণনা, আবার কেউ বলেছেন প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান। পরিবেশের বিজ্ঞানের সম্পৃক্ততা ছাড়া ভূগোলকে ভাবা যায় না।
ক
ভূগোল কাকে বলে?
খ
প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের পার্থক্য ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে প্রাকৃতিক ভূগোল পাঠের পক্ষে যুক্তি দাও।
ঘ
ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার সার্থকতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের পার্থক্য ব্যাখ্যা কর।

প্রাকৃতিক ভূগোল ও মানবিক ভূগোলের পার্থক্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভূগোল কাকে বলে?

ভূগোল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকাশ শীতের ছুটিতে বান্দরবানে ঘুরতে গেল। সে এখানে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ি নদী এবং পাহাড়ি বনাঞ্চল দেখে মুগ্ধ হলো। সে ভাবল ঢাকা শহর থেকে এখানের পরিবেশ কত আলাদা।
ক
প্রাকৃতিক ভূগোল কী?
খ
প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কী?
গ
আকাশ বান্দরবানে যে প্রাকৃতিক পরিবেশ দেখেছে তা ভূগোলের কোন অংশে কীভাবে আলোচিত হয়?
ঘ
প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কী?

প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রাকৃতিক ভূগোল কী?

প্রাকৃতিক ভূগোল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।