1টি নিরপেক্ষ মুদ্রা 1 বার নিক্ষেপে মাথা বা লেজ পাবার সম্ভাবনা কত এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: 1টি নিরপেক্ষ মুদ্রা 1 বার নিক্ষেপে মাথা বা লেজ পাবার সম্ভাবনা 1। ব্যাখ্যা: একটি নিরপেক্ষ মুদ্রা 1 বার নিক্ষেপের নমুনাক্ষেত্র, S = H, T . নমুনাক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা, n(S) = 2 ধরি, A = মাথা বা লেজ পাবার ঘটনা। A ঘটনার অনুকূল নমুনা বিন্দুগুলো হলো, H, T [গণিত] এখানে, A একটি নিশ্চিত ঘটনা। কেননা n(A) = n(S) সুতরাং, 1টি নিরপেক্ষ মুদ্রা 1 বার নিক্ষেপে মাথা বা লেজ পাবার সম্ভাবনা এক (1)।
HSC Statistics 2nd Paper Chapter 1: সম্ভাবনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 2nd Paper · Chapter 1: সম্ভাবনা · সৃজনশীল
1টি নিরপেক্ষ মুদ্রা 1 বার নিক্ষেপে মাথা বা লেজ পাবার সম্ভাবনা কত এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর