'করোনা মহামারি' কালীন সারির কোন ধরনের উপাদান-ব্যাখ্যা কর।
উত্তর: 'করোনা মহামারি' কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে। ব্যাখ্যা: আকস্মিক কোনো কারণ দ্বারা কালীন সারির মানের পরিবর্তন সাধিত হলে তাকে অনিয়মিত উঠানামা বলে। 'করোনা মহামারি' এর প্রভাবে কালীন সারির চলকের মানের যে আকস্মিক পরিবর্তন ঘটে তা-ই অনিয়মিত উঠানামা। এ ধরনের পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে হয় না এবং এর কোনো নিয়ম নেই, নীতিও নেই। 'করোনা মহামারি' হঠাৎ রা আকস্মিকভাবে হয়ে থাকে। অতএব, 'করোনা মহামারি' কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে।
HSC Statistics 1st Paper Chapter 7: কালীন সারি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 7: কালীন সারি · সৃজনশীল
'করোনা মহামারি' কালীন সারির কোন ধরনের উপাদান-ব্যাখ্যা কর।
উত্তর


