উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটির আচরণ বিশ্লেষণ করো।
উত্তর: কোনো প্রাণী প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে নির্দিষ্ট সময়ে বা সারা জীবনব্যাপী আত্মত্যাগ, সংহতি, সহনশীলতা, শৃঙ্খলাবদ্ধতার ভিত্তিতে বসবাসের জন্য যে আচরণ প্রকাশিত হয় তাকে সামাজিক আচরণ বলে। মৌমাছির সামাজিক আচরণ একটি উজ্জল দৃষ্টান্ত। উদ্দীপকের দ্বিতীয় আচরণটি মৌমাছির সামাজিক আচরণ। নিম্নে তা - সংক্ষেপে আলোচনা করা হলো- সামাজিক আচরণের বৈশিষ্ট্য: ১. এতে একই প্রজাতিভূক্ত অনেক সদস্য একসাথে বিভিন্ন রকমের সহযোগিতা দেখানোর মাধ্যমে সম্পর্কিত থাকে। ২. পরস্পর সম্পর্কযুক্ত সদস্যদের নিয়ে একটি নির্দিষ্ট সংগঠন সৃষ্টি হয় যাতে সুস্পষ্ট শ্রমের বণ্টন থাকে। মৌমাছির সামাজিক আচরণ: ১. শ্রমবন্টন: কলোনীবাসীর জন্য নিবেদিত প্রাণ কর্মী মৌমাছিদের শৈশব বলতে কিছু নেই। ৩-৪ দিন বয়স হতেই তারা চাকের মধু-কুঠুরি পরিষ্কারের কাজ করে। ১৮ ২০ দিন বয়সল মধু আহরণে বের হয়। এর পূর্ব পর্যন্ত তারা রক্ষী হিসেবে বাসা পাহারা দেয়। শেষ বয়সে কর্মী মৌমাছি পানি বহন করে, অবসর যাপন করে এবং বেশি দূরে যায় না। ২. খাদ্যেল যোগান: দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে শীতকালে এবং প্রতিদিনকার খাদ্যের সংস্থান ও মজুদ গড়ে তোলার জন্য প্রত্যেক কলোনীর কর্মী মৌমাছিরা সকাল-সন্ধা অক্লান্ত পরিশ্রম করে চলে। ৩. ভাবাবেগ প্রকাশ: মৌমাছিরা তাদের ভাবাবেগ কিছুটা প্রকাশ করে নৃত্যভঙ্গিমায়। ৪. প্রতিরক্ষা: বাহিরের আক্রমণ হতে মৌচাক রক্ষা করতে সর্বদা পাহারারত থাকে। ৫. উত্তরাধিকার নির্বাচন: মৌচাকে রানীর মৃত্যু হলে তারা বিপর্যস্ত হয়ে পড়ে। রানী মারা গেলে তারা তিনদিন বয়সের এক বা একাধিক ডিম বেছে নিয়ে প্রশস্ত খোপে রেখে দেয়। রানী হিসেবে নির্বাচিত লার্ভাকে বিশেষভাবে প্রস্তুত রাজসিক জেলি খাওয়ানো হয় বলে সেটি রানী মৌমাছিরূপে বেড়ে উঠে। এভাবে একেকটি মৌ-সমাজ টিকে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটির আচরণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর