উদ্দীপকের উল্লেখিত অঙ্গের কার্যকরী এককের গঠন লিখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি দ্বারা অ্যালভিওলাসকে নির্দেশ করা হয়েছে। এটি ফুসফুসের গঠন ও কার্যগত একক। নিচে এর গঠন বর্ণনা করা হলো- অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরি। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। পালমোনারি ধমনি থেকে এদের উৎপত্তি ঘটে এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। এদের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন সূত্রক থাকে যে কারণে অ্যালভিওলাসের সংকোচন-প্রসারণ ঘটে থাকে। অ্যালভিওলাসের প্রাচীরে কিছু বিশেষ কোষ থাকে যারা সারফেকট্যান্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। সারফেকট্যান্ট সারফেস টেনশন হ্রাস করে অ্যালভিওলাসের স্ফীত অবস্থা বজায় রাখতে সাহায্য করে। অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে । এ ম্যাক্রোফেজ অণুজীবসহ বহিরাগত বস্তু বিনষ্ট করে। ঘ.
HSC Biology 2nd Paper Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 5 : শ্বসন ও শ্বাসক্রিয়া · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত অঙ্গের কার্যকরী এককের গঠন লিখ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
দেহকোষে উৎপন্ন CO2 রক্তে তিনটি ভিন্ন পদ্ধতিতে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌছায়।
i. ভৌত দ্রবণরূপে: কিছু পরিমাণ (৫%) CO2-এর সাথে রক্তের প্লাজমার পানির বিক্রিয়ায় কার্বনিক এসিড উৎপন্ন হয়ে রক্তে পরিবাহিত হয় ।
H2O + CO2 → H2CO3
ii. কার্বামিনো যৌগরূপে: CO2 লোহিত কণিকার হিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অ্যামিনো গ্রুপের সাথে CO2 যুক্ত করে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। CO2 এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন গঠন করে। মোট CO2-এর শতকরা ২৭ ভাগ কার্বামিনো যৌগরূপে পরিবাহিত হয়। iii. বাইকার্বনেট যৌগরূপে: CO2-এর বেশির ভাগই (৬৫%) রক্তে বাইকার্বনেটরূপে পরিবাহিত হয়। এটি NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং KHCO3 রূপে লোহিত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়।
উপযুক্ত পদ্ধতিতে কোষ পর্যায়ে গ্যাসীয় উপাদান পরিবাহিত হয়।