অ্যান্টিবডি বলতে কী বুঝ?
উত্তর: অ্যান্টিজেনের উপস্থিতিতে এবং প্রভাবে যে প্রোটিন জাতীয় বস্তু গ্রহীতার দেহে তৈরি হয় এবং নির্দিষ্টভাবে অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে আন্তঃক্রিয়া করে তাকে অ্যান্টিবডি বলে। জার্মান বিজ্ঞানী Paul Ehrlich সর্বপ্রথম 1897 সালে Antibody শব্দটি ব্যবহার করেন। অ্যান্টিবডি হলো রক্তে B লিম্ফোসাইট নিঃসৃত গ্লাইকোপ্রোটিন জাতীয় বৃহদাকৃতির রাসায়নিক অণু। এদেরকে রাসায়নিকভাবে ইমিউনোগ্লোবিন বলে। এগুলো রক্তের প্লাজমা ও কলারসে বিদ্যমান থাকে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা ℹ️ · সৃজনশীল
অ্যান্টিবডি বলতে কী বুঝ?
উত্তর