প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকের অঙ্গটি ছাড়া অন্য উপায় আছে কী?- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে প্রথম স্তরের প্রতিরক্ষায় উল্লিখিত অঙ্গটি হলো ত্বক। ত্বক ছাড়াও এ স্তরে অন্য যেসব ভৌত রাসায়নিক প্রতিবন্ধক রয়েছে তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. লোম: নাকের ভেতরকার লোম ধূলা-ময়লা আটকে দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে রাখে। ২. সিলিয়া: দেহের প্রবেশপথে মিউকাস ঝিল্লিতে আবৃত অবস্থান থাকে। মিউকাস ঝিল্লিময় অংশগুলো সিলিয়ায় আবৃত থেকে বহিরাগত কণা ও অণুজীব আটকে দলা পাকিয়ে হাঁচি-কাশি থুথু হিসেবে বাইরে অথবা পাকস্থলিতে নিয়ে যায়। ৩. অশ্রু ও লালা: অশ্রু ও লালায় বিদ্যমান লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। লালা মুখ গহ্বরকে শুধু সিক্ত ও পিচ্ছিল রাখে না গহ্বরের প্রাচীর যাতে শুকিয়ে ফেটে না যায় সে কাজও করে। ৪. সিরুমেন: বহিঃকর্ণের কর্ণকুহর নামক অংশের প্রাচীর থেকে ক্ষরিত হলুদ-বাদামী রংয়ের পদার্থ (মোমের ন্যায়) যা সিরুমেন নামে পরিচিত। কানের পর্দায় যেন ময়লা ও অণুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে সেজন্য সিরুমেন আটকে শক্ত দলায় পরিণত করে। ৫. পৌষ্টিকনালির এসিড: খাদ্য ও পানির সঙ্গে অনেক ধরনের ক্ষতিকর অণুজীব পাকস্থলিতে এসে জমা হয় যার ক্ষতিকর প্রভাব হতে পাকস্থলির HCI ও প্রোটিওলাইটিক এনজাইম রক্ষা করে। ৬. রেচন জননতন্ত্রের এসিড: রেচন জননতন্ত্রের এসিড অণুজীব ধ্বংসে অংশ নেয়। যেমন- ফেনির ল্যাকটিক এসিড ব্যাকটেরিয়া ভক্ষণ করে অণুজীবের আক্রমণ প্রতিহত করে। উপরোক্ত উপায়ে প্রথম প্রতিরক্ষা স্তরের ভৌত রাসায়নিক প্রতিবন্ধকসমূহ প্রতিরক্ষায় ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা ℹ️ · সৃজনশীল
প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকের অঙ্গটি ছাড়া অন্য উপায় আছে কী?- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর