উদ্দীপকের চিত্র B অনুযায়ী নিষেকোত্তর পরিবর্তনের মাধ্যমে ফল ও বীজের উৎপত্তি ঘটে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-B হলো স্ত্রীস্তবক তথা স্ত্রী-গ্যামেটোফাইট। স্ত্রীস্তবক নিষেকোত্তর পরিবর্তনের মাধ্যমে ফল ও বীজের উৎপত্তি ঘটে। নিচে তা বিশ্লেষণ করা হলো- স্ত্রীস্তবকের অভ্যন্তরে থাকে ডিম্বক। ডিম্বকের ভেতর বিভিন্ন ধারাবাহিক ধাপের মাধ্যমে স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু তৈরি হয়। নিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে লক্ষ করা যায়, স্ত্রীগ্যামেটের সাথে পুংগ্যামেটের মিলন ঘটে এবং গ্যামেট দুটির প্রোটোপ্লাজম ও নিউক্লিয়াসের সংযুক্তি ঘটে। কাজেই নিষেক ক্রিয়ার ফলে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোট থেকে ভূণের সৃষ্টি হয়। নিষেকের ফলে পুষ্পের গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বকগুলো বীজে পরিণত হয় এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। কাজেই দেখা যায়, গর্ভযন্ত্রে অবস্থিত নিশ্চল ডিম্বাণুর সাথে সচল শুক্রাণুর মিলনে যে নিষেক ঘটে তার ফলেই বীজ এবং ফলের সৃষ্টি হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে। তাই বলা যায়, নিষেকক্রিয়া সংঘটিত না হলে ফল ও বীজ সৃষ্টি হতো না।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের চিত্র B অনুযায়ী নিষেকোত্তর পরিবর্তনের মাধ্যমে ফল ও বীজের …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

