P বিশিষ্ট এবং P বিহীন দুটি সবীজী উদ্ভিদগোষ্ঠীর মধ্যে ধরনের ভিন্নতা দেখা যেতে পারে?
উত্তর: উদ্দীপকের P বিশিষ্ট ও P বিহীন দুটি সবীজী উদ্ভিদগোষ্ঠী হলো আবৃতবীজী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদ। নিচে এদের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তা উল্লেখ করা হলো- ● আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই এবং গর্ভাশয় না থাকায় ফল হয় না। ● আবৃতবীজী উদ্ভিদের ফলের ভেতর বীজ লুকায়িত থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। ● আবৃতবীজী উদ্ভিদের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলেও নগ্নবীজী উদ্ভিদের পরাগরেণু সরাসরি ডিম্বকরন্দ্রে পতিত হয়। ● আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক ক্রিয়া সংগঠিত হয় কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হয় না। ● আবৃতবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই।
HSC Biology 1st Paper Chapter 10: উদ্ভিদ প্রজনন ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 10: উদ্ভিদ প্রজনন ℹ️ · সৃজনশীল
P বিশিষ্ট এবং P বিহীন দুটি সবীজী উদ্ভিদগোষ্ঠীর মধ্যে ধরনের ভিন্নতা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর

