উদ্দীপকের 'A [গণিত] জীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা লাইকেনকে নির্দেশ করা হয়েছে। নিচে লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- i. মাটি গঠন: লাইকেন উদ্ভিদহীন মরু অঞ্চলে বা পাথরে হিউমাস সমৃদ্ধ মাটি তৈরির মাধ্যমে 'পেডোজেনেসিস' প্রক্রিয়ায় সহায়তা করে। ii. অক্সিজেন নির্গমন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে লাইকেন * পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। iii. বায়ুদূষণ নির্দেশক: বাতাসে সালফার ডাই-অক্সাইড বা ভারী ধাতুর উপস্থিতি থাকলে লাইকেন মারা যায়, যা দূষণ নির্দেশক হিসেবে কাজ করে। iv. খাদ্য হিসেবে: আইসল্যান্ড ও জাপানের মতো দেশে মানুষ এবং মেরু অঞ্চলে বলগা হরিণ বা কস্তুরী মৃগ লাইকেনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। V. লিটমাস প্রস্তুতি: রসায়নাগারে অম্ল-ক্ষার নির্ণয়ে ব্যবহৃত লিটমাস কাগজ তৈরিতে লাইকেন ব্যবহৃত হয়। vi. হৃদরোগ ও টিউমার নিরাময়: হৃদরোগের জন্য 'এরিথ্রিন' এবং টিউমার প্রতিরোধে লাইকেন থেকে প্রাপ্ত অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহৃত হয়। vii. বিবিধ ঔষধ: ফুসফুসের রোগ, যক্ষ্মা, জন্ডিস এবং ক্ষতস্থানে ব্যবহারের জন্য লাইকেন থেকে গুরুত্বপূর্ণ ঔষধ তৈরি হয়। viii. শিল্পে ব্যবহার: রঞ্জক শিল্পে নীল রং তৈরিতে, সুগন্ধি এবং প্রসাধনী সামগ্রী উৎপাদনে লাইকেন ব্যবহৃত হয়। ix. রোগ সৃষ্টি: কিছু লাইকেন মানুষের চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানির কারণ হতে পারে। x. বিষক্রিয়া: কোনো কোনো প্রজাতির লাইকেন বিষাক্ত হয়, যা ভক্ষণ করলে মানুষ বা অন্য প্রাণীর মৃত্যু হতে পারে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ · সৃজনশীল
উদ্দীপকের 'A জীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
