A [গণিত] জীবগোষ্ঠীভুক্ত যেকোনো সদস্যের অযৌন জনন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A হলো শৈবাল। ক্লোরোফাইসি শ্রেণির অন্তর্ভুক্ত শৈবাল হলো Ulothrix, যা শৈবালের জীবগোষ্ঠীভুক্ত একটি সদস্য। নিচে Ulothrix এর অযৌন জনন বর্ণনা করা হলো: জুস্পোর সৃষ্টির মাধ্যমে Ulothirx-এর অযৌন জনন সম্পন্ন হয়। কখনো কখনো অ্যাপ্ল্যানোস্পোর সৃষ্টির মাধ্যমেও অযৌন জনন হয়ে থাকে। জুস্পোরগুলো সাধারণত চার ফ্লাজেলাযুক্ত। যে কোষ হতে জুস্পোর উৎপন্ন হয় তাকে জুস্পোরাঞ্জিয়াম বলে। প্রজাতির উপর নির্ভর করে প্রত্যেক জুস্পোরাঞ্জিয়াম হতে ১-৩২ টি জুস্পোর সৃষ্টি হয়। একটিমাত্র জুস্পোর সৃষ্টি হলে কোষের সম্পূর্ণ প্রোটোপ্লাস্টই একটি জুস্পোরে রূপান্তরিত হয়। একাধিক জুস্পোর উৎপন্ন হলে জুস্পোরাঞ্জিয়ামের প্রোটোপ্লাস্ট একটু সংকুচিত হয় এবং লম্বালম্বি দু'ভাগে বিভক্ত হয়। প্রজাতির উপর নির্ভর করে ৩২টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি পর্যন্ত এ বিভাজন চলতে থাকে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট তখন চার ফ্লাজেলাযুক্ত জুস্পোরে রূপান্তরিত হয়। সরু কোষের প্রজাতি হতে সৃষ্ট সকল জুস্পোর একই প্রকার হয় কিন্তু মোটা কোষের প্রজাতি হতে দু'রকম জুস্পোর উৎপন্ন হয়। (১) ক্ষুদ্রাকৃতির বা মাইক্রোজুস্পোর এর আইস্পট মধ্যখানে থাকে এবং একটি জুস্পোরাঞ্জিয়াম হতে ৮ ৩২ টি জুস্পোর উৎপন্ন হয়। (২) বৃহদাকৃতির বা মেগাজুস্পোর এর আইস্পট সম্মুখভাবে থাকে এবং একটি জুস্পোরাঞ্জিয়াম হতে ১- ৪টি জুস্পোর উৎপন্ন হয়। একটি ভেসিকলের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় জুস্পোরগুলো জুস্পোরাঞ্জিয়াম প্রাচীরের গায়ে উৎপন্ন ছিদ্রপথে বের হয়ে আসে এবং ভেসিকলের অবলুপ্তির পর এরা মুক্তভাবে ভেসে বেড়ায়। ২ - ৬ দিন সন্তরণের পর জুস্পোরের ফ্ল্যাজেলাযুক্ত মাথাটি কোনো জলজ বস্তুর সাথে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর এরা আস্তে আস্তে ফ্লাজেলাবিহীন হয়, এর চারদিকে আস্তে আস্তে প্রাচীর গঠন করে এবং ক্রমে দীর্ঘ হয় ও বিভাজনের মাধ্যমে নতুন Ulothirx ফিলামেন্ট সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশে জুস্পোরগুলো জুস্পোরাঞ্জিয়াম হতে নির্গত হয় না, চারিদিকে প্রাচীর তৈরি করে অ্যাপ্ল্যানোস্পোরে পরিণত হয়। কখনো কোনো একটি কোষের সম্পূর্ণ প্রোটোপ্লাস্ট গোলাকার হয় এবং পুরু প্রাচীর গঠন করে অ্যাকাইনিটিতে পরিণত হয়। অনুকূল পরিবেশে পুরু প্রাচীর বিদীর্ণ করে বের হয়ে আসে এবং অঙ্কুরায়ন ও বিভাজনের মাধ্যমে নতুন ফিলামেন্টে পরিণত হয়। এভাবে Ulothirxএর অযৌন জনন ঘটে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ · সৃজনশীল
A জীবগোষ্ঠীভুক্ত যেকোনো সদস্যের অযৌন জনন বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
