চিকিৎসা ও কৃষিতে জীবগোষ্ঠী 'B [গণিত] এর ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের ভূমিকা দেখা যায়- বিশ্লেষণপূর্বক মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জীবগোষ্ঠী B হলো ছত্রাক। এর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের ভূমিকা দেখা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- ইতিবাচক ভূমিকা: পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন Penicillium chrysogenum নামক ছত্রাক থেকে তৈরি হয়। Claviceps purpurea ছত্রাক থেকে ergot তৈরি হয় যা ঔষুধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে। মৃত্তিকাবাসী ছত্রাক Tolypocladium sp. থেকে সাইক্লোস্পোরিন নামক ঔষধ তৈরি হয় যা মানুষের যেকোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। Aspergillus ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়। এটি আর্থ্রাইটিস নিরাময় করে। মাশরুম ডায়াবেটিস কমাতে দারুন ক্ষমতা রাখে। আবার ছত্রাকের বহুমুখী ব্যবহার কৃষিতেও দেখা যায়। মাটির উর্বরতা বৃদ্ধিতে ছত্রাক অবদান রাখে। এক একর উর্বর জমির উপরের ৮ ইঞ্চি মাটিতে এক টন ছত্রাক ও ব্যাকটেরিয়া থাকতে পারে। মৃত জীবদেহ ও জৈব বর্জ্য পচনের মাধ্যমে জৈব সার তৈরিতে ছত্রাকের যথেষ্ট ভূমিকা রয়েছে। নেতিবাচক ভূমিকা: Aspergillus, Mucor, Rhizopus, Cercospora প্রভৃতি ছত্রাক মানুষ ও অন্যান্য প্রাণিদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। Microporium ছত্রাকের আক্রমণে মানুষের মাথার চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। Trichophyton rubrum নামক ছত্রাকের আক্রমণে মানুষের দাদ রোগ হয়। Mucor ও Rhizopus গণের কোনো কোনো প্রজাতি মস্তিষ্ক, ফুসফুস ও খাদ্য নালিতে জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি হয়। যক্ষ্মার মতো ফুসফুসের Coccidiomycosis নামক রোগ হয় এক প্রকার স্যাক ফাংগাস দিয়ে। Candida albicans নামক ছত্রাক মুখ, নাক, গলা ইত্যাদি স্থানের মিউকাস ঝিল্লির ক্ষতি সাধন করে। Mucor septicus নাক, মুখ, ফুসফুস ও মস্তিষ্কে সংক্রমণ ঘটায়। ২০২১ সালে ভারতে কোভিড-১৯ আক্রমণের পরপর এ ছত্রাক আক্রমণের বিস্তার ঘটেছিল। আবার, পরজীবী ছত্রাক আবাদি ফসলের মারাত্মক রোগ সৃষ্টি হয়। ব্লাইট, ব্লাস্ট, মিলডিউ ইত্যাদি উদ্ভিদ রোগের কারণ বিভিন্ন ছত্রাক। আলুর বিলম্বিত ধ্বসা (লেট ব্লাইট) রোগের কারণে ১৮৪৩ -১৮৪৭ সাল পর্যন্ত আয়ারল্যান্ডে আলু ক্ষেতের ফলন প্রায় সম্পূর্ণটাই নষ্ট হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, চিকিৎসা ও কৃষিতে ছত্রাকের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকা রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ · সৃজনশীল
চিকিৎসা ও কৃষিতে জীবগোষ্ঠী 'B এর ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের ভূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
