শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির গঠন বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে ডাক্তার রোগীকে যে উদ্ভিদটি খেতে বললেন সেটি হলো Agaricus বা মাশরুম নামক এক ধরনের ছত্রাক। নিচে Agaricus এর গঠন বর্ণনা করা হলো- Agaricus একটি মৃতজীবী ছত্রাক। এর অগণিত সূত্রাকার শাখা- প্রশাখা বিশিষ্ট যে অংশ জৈব বস্তুর বা মাটির ভেতরে অবস্থান করে তাকে মাইসেলিয়াম বলে। আর ছত্রাকের দৈহিক অংশ হলো এ মাইসেলিয়াম। মাইসেলিয়ামের হাইফিগুলো প্রস্থপ্রাচীর দ্বারা বিভক্ত, সাদাবর্ণের এবং আবাসস্থল হতে খাদ্য শোষণ করে। হাইফার কোষগুলোতে দানাদার প্রোটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, ছোট ছোট গহ্বর এবং সঞ্চিত খাদ্য হিসেবে তেলবিন্দু আছে। হাইফিগুলো পৃথক অথবা কিছুসংখ্যক একসাথে জড়াজড়ি করে সরু চেইন বা দড়ির ন্যায় আকৃতির রাইজোমর্ফ গঠন করে। অপরদিকে মাইসেলিয়াম থেকে উৎপন্ন ছাতার ন্যায় বায়বীয় অংশকে বলে Agaricus-এর ফুটবডি। এটি ছত্রাকের জনন অংশ। এটি মাটি বা আবাদ মাধ্যম থেকে উপরদিকে বাড়তে থাকে। ছত্রাকের আবাদ মাধ্যমের উপরে অবস্থিত বোটাসদৃশ অংশকে স্টাইপ বলে। স্টাইপ সুতার ন্যায় সরু এবং চওড়া ও স্ফীত হাইফা দ্বারা গঠিত। স্টাইপের মাথার দিকে চক্রাকার অংশকে অ্যানুলাস বলে। আবার ফুটবডির উপরের দিকে ছাতার ন্যায় অংশটি হলো পাইলিয়াস। এটি গোলাকার এবং পৃষ্ঠদেশ উত্তল। এর নিচের দিকের ঝুলন্ত পর্দার ন্যায় অংশ বিদ্যমান যা গিল নামে পরিচিত। প্রতিটি গিলে অসংখ্য ব্যাসিডিয়া সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়ামের শীর্ষে আঙুলের ন্যায় চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। এ স্পোরগুলোই নতুন মাইসেলিয়ামের জন্ম দেয়।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️ · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটির গঠন বর্ণনা কর।

উদ্দীপক

ডাক্তার একজন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীকে এক ধরনের ক্লোরোফিলবিহীন, মৃতজীবী, ছাতার ন্যায় গঠনবিশিষ্ট উদ্ভিদ খেতে বললেন। [যশোর বোর্ড ২০১৫ ]

উত্তর

যেসব জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে অল্পমাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে সেসব পদার্থই হলো এনজাইম।

উত্তর

রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য নিম্নরূপ: রাইবোজ সুগার (RNA) ডিঅক্সিরাইবোজ সুগার (DNA) ১. যে নিউক্লিক এসিডে রাইবোজ শর্করা থাকে তাকে বলা হয় RNA বা রাইবোজ সুগার। ১. যে নিউক্লিক এসিডে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে তাদের বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগ্যার বা DNA। ১. যে নিউক্লিক এসিডে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে তাদের বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগ্যার বা DNA। ২. এটি দ্বিসূত্রক ও ঘুরানো সিঁড়ির ন্যায়। ৩. ট্রান্সক্রিপশনের মাধ্যমে DNA থেকে RNA সৃষ্টি হয়। ৩. অনুলিপনের মাধ্যমে নতুন DNA অণুর সৃষ্টি হয়। ৪. প্রোটিন সংশ্লেষণ করে। ৪. বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে ডাক্তার রোগীকে যে উদ্ভিদটি খেতে বললেন সেটি হলো Agaricus বা মাশরুম নামক এক ধরনের ছত্রাক। নিচে Agaricus এর গঠন বর্ণনা করা হলো- Agaricus একটি মৃতজীবী ছত্রাক। এর অগণিত সূত্রাকার শাখা- প্রশাখা বিশিষ্ট যে অংশ জৈব বস্তুর বা মাটির ভেতরে অবস্থান করে তাকে মাইসেলিয়াম বলে। আর ছত্রাকের দৈহিক অংশ হলো এ মাইসেলিয়াম। মাইসেলিয়ামের হাইফিগুলো প্রস্থপ্রাচীর দ্বারা বিভক্ত, সাদাবর্ণের এবং আবাসস্থল হতে খাদ্য শোষণ করে। হাইফার কোষগুলোতে দানাদার প্রোটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, ছোট ছোট গহ্বর এবং সঞ্চিত খাদ্য হিসেবে তেলবিন্দু আছে। হাইফিগুলো পৃথক অথবা কিছুসংখ্যক একসাথে জড়াজড়ি করে সরু চেইন বা দড়ির ন্যায় আকৃতির রাইজোমর্ফ গঠন করে। অপরদিকে মাইসেলিয়াম থেকে উৎপন্ন ছাতার ন্যায় বায়বীয় অংশকে বলে Agaricus-এর ফুটবডি। এটি ছত্রাকের জনন অংশ। এটি মাটি বা আবাদ মাধ্যম থেকে উপরদিকে বাড়তে থাকে। ছত্রাকের আবাদ মাধ্যমের উপরে অবস্থিত বোটাসদৃশ অংশকে স্টাইপ বলে। স্টাইপ সুতার ন্যায় সরু এবং চওড়া ও স্ফীত হাইফা দ্বারা গঠিত। স্টাইপের মাথার দিকে চক্রাকার অংশকে অ্যানুলাস বলে। আবার ফুটবডির উপরের দিকে ছাতার ন্যায় অংশটি হলো পাইলিয়াস। এটি গোলাকার এবং পৃষ্ঠদেশ উত্তল। এর নিচের দিকের ঝুলন্ত পর্দার ন্যায় অংশ বিদ্যমান যা গিল নামে পরিচিত। প্রতিটি গিলে অসংখ্য ব্যাসিডিয়া সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়ামের শীর্ষে আঙুলের ন্যায় চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। এ স্পোরগুলোই নতুন মাইসেলিয়ামের জন্ম দেয়।

উত্তর

ঘউদ্দীপকে ডাক্তার রোগীকে যে ভেষজ উদ্ভিদটি খেতে বললেন সেটি হলো 'মাশরুম'। এটি এক ধরনের ছত্রাক। যার বৈজ্ঞানিক নাম- Agaricus campestris। Agaricus বিভিন্ন শিল্পে, খাদ্যে, ওষুধে এমনকি জেনেটিক মেটেরিয়াল হিসেবে গবেষণায় স্থান দখল করে নিয়েছে। ডায়বেটিস নিয়ন্ত্রণে এটি সহায়ক। এতে আঁশ বেশি এবং শর্করা ও চর্বি কম। এতে শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এমন সমন্বয়ে আছে যা শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে। যার ফলে গর্ভবতী মা ও শিশুরা নিয়মিত খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এতে প্রচুর উৎসেচক আছে যা হজমে সহায়ক, খাবারে রুচি বাড়ায় এবং পেটের পীড়া নিরাময় করে। এতে লোভাস্টালিন, এনটাডেনিন ও ইরিটাভেনিন থাকে যা শরীরের কোলেস্টেরল কমানোর জন্য অন্যতম উপাদান। মাশরুম নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রিত থাকে। ওষুধের পাশাপাশি মাশরুম সুপ্রিয় খাদ্য হিসেবে বহুদেশে পরিচিত। বাংলাদেশের বড় বড় হোটেলগুলোতে খাদ্য হিসেবে বিশেষ করে স্যুপ তৈরিতে মাশরুম ব্যবহৃত হয়। মাশরুম এর চাষ বেশ লাভজনক কুটির শিল্পে পরিণত হয়েছে। মাশরুম যেহেতু মৃতজীবী তাই বিভিন্ন ধরনের জটিল দ্রব্যকে ভেঙে মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি করে থাকে। বিশ্বের অনেক দেশে মাশরুম অত্যন্ত দামি খাবার। ব্যাপকভাবে মাশরুম চাষ ও রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। উপর্যুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি মানবকল্যাণে সহায়ক।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাক ℹ️
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image
ক
হোল্ডাফাস্ট কী?
খ
গর্ভপাদ পুষ্প বলতে কী বোঝ?
গ
চিত্রের C জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লিখ।
ঘ
চিত্রের উদ্ভিদের মধ্যে কোন জাতীয় উদ্ভিদ উন্নত তোমার মতামতসহ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গর্ভপাদ পুষ্প বলতে কী বোঝ?

গর্ভপাদ পুষ্প বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হোল্ডাফাস্ট কী?

হোল্ডাফাস্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়। [চট্টগ্রাম কলেজ ]
ক
ভিন্নবাসী শৈবাল কী?
খ
ব্যাসিডিওকার্প বলতে কী বুঝ?
গ
উদ্দীপকে প্রথমোক্ত প্রকৃতির জীবীয় উপাদানের অযৌন জনন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের জীবটি উপকার ভিত্তিক সম্পর্কের অনন্য উদাহরণ- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ব্যাসিডিওকার্প বলতে কী বুঝ?

ব্যাসিডিওকার্প বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ভিন্নবাসী শৈবাল কী?

ভিন্নবাসী শৈবাল কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও Y দুটি উদ্ভিদ। X উদ্ভিদটি সমাঙ্গদেহী ও স্বভোজী। Y উদ্ভিদটির অধিকাংশ সদস্যই শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। X ও Y মিলিত হয়ে পৃথক নতুন উদ্ভিদ সৃষ্টি করে। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
ক
উগ্যামি কী?
খ
পামেলা দশা বলতে কী বুঝ?
গ
উদ্দীপকের সৃষ্ট নতুন উদ্ভিদের অন্তর্গঠন লিখ।
ঘ
X ও Y উদ্ভিদ গঠন ও কাজের তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পামেলা দশা বলতে কী বুঝ?

পামেলা দশা বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উগ্যামি কী?

উগ্যামি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।